মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
বসার আদব অধ্যায়
হাদীস নং: ১৭
বসার আদব অধ্যায়
পরিচ্ছেদ: মজলিসে আগন্তুকের জন্য বিশেষ শিষ্টাচার
১৭. আবুল খসীব (যিয়াদ ইবনে আবদুর রহমান) (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি বসা ছিলা। সে সময় ইবন 'উমর (রা) আসলে এক ব্যক্তি তার বসার জায়গা থেকে তার জন্য উঠে দাঁড়ালো। কিন্তু ইবনে 'উমর (রা) বললেন না। তিনি অন্য স্থানে গিয়ে বসলেন, তখন সে ব্যক্তি বললো, আপনার বসা উচিৎ ছিল। ইবনে উমর (রা) বললেন, আমি তোমার জায়গায় বসতে চাই না এবং এর অন্য কারো জায়গায়ও না। আমি রাসূল (ﷺ)-এর নিকট উপস্থিত থাকা অবস্থায় দেখতে পেলাম, জনৈক ব্যক্তি তাঁর কাছে আসলে এক ব্যক্তি তার জন্য তার স্থান ছেড়ে দাঁড়ালো। তখন সে ব্যক্তি সেখানে বসতে চাইলে রাসূলুল্লাহ (ﷺ) তাকে বসতে নিষেধ করেন।
كتاب المجالس وآدابها
باب آداب تختص بالقادم على المجلس
عن أبي الخصيب قال كنت قاعدا فجاء ابن عمر فقام رجل من مجلسه له فلم يجلس فيه وقعد في مكان آخر فقال الرجل ما كان عليك لو قعدت فقال لم أكن أقعد في مقعدك ولا مقعد غيرك بعد شيء شهدته من رسول الله صلى الله عليه وسلم جاء رجل إلى رسول الله صلى الله عليه وسلم فقام له رجل من مجلسه فذهب ليجلس فيه فهناه رسول الله صلى الله عليه وسلم