মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

বসার আদব অধ্যায়

হাদীস নং: ১৬
বসার আদব অধ্যায়
পরিচ্ছেদ: মজলিসে আগন্তুকের জন্য বিশেষ শিষ্টাচার
১৬. সা'ঈদ ইবন আবুল হাসান বাসরী (রা) থেকে বর্ণিত। তিনি আবূ বাকরা (রা) থেকে হাদীস
বর্ণনা করেন যে, তাকে একবার সাক্ষ্য দেওয়ার জন্য ডাকা হলো। তখন তিনি সাক্ষী দেয়ার জন্য আসলেন, তখন এক ব্যক্তি তার বসার জায়গা থেকে দাঁড়িয়ে তাকে জায়গা করে দিলে তিনি বললেন, রাসূল (ﷺ) আমাদেরকে এরূপ করতে নিষেধ করেছেন। তিনি বলেছেন, যখন কোন ব্যক্তি তার বসার স্থান থেকে উঠে যায়, তখন কেউ যেন তার স্থানে না বসে আর কোন ব্যক্তি যেন তার হাত এমন কাপড়ে না মুছে, যার মালিক সে নয়।
كتاب المجالس وآدابها
باب آداب تختص بالقادم على المجلس
عن سعيد بن أبي الحسن البصري يحدث عن أبي بكرة أنه دعى إلى شهادة مرة فجاء إلى البيت فقام له رجل من مجلسه فقال نهانا رسول الله صلى الله عليه وسلم إذا قام الرجل للرجل من مجلسه أن يجلس فيه وعن أن يمسح الرجل يده بثوب من لا يملك
tahqiqতাহকীক:তাহকীক চলমান