মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
বসার আদব অধ্যায়
হাদীস নং: ১৩
বসার আদব অধ্যায়
পরিচ্ছেদ: মজলিসে আগন্তুকের জন্য বিশেষ শিষ্টাচার
১৩. জাবির ইবন সামুরা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমরা যখন তার কাছে অর্থাৎ নবী করিম (ﷺ)-এর কাছে আগমন করলাম, তখন আমাদের প্রত্যেক ব্যক্তি যেখানে জায়গা পেল, সেখানে বসে পড়লো।
كتاب المجالس وآدابها
باب آداب تختص بالقادم على المجلس
عن جابر بن سمرة قال كنا إذا جئنا إليه يعني النبي صلى الله عليه وسلم جلس احدنا حيث ينتهي
হাদীসের ব্যাখ্যা:
হাদীসের মূলনীতিতে একথা স্বীকৃত ও স্থিরিকৃত হয়ে আছে যে, কোন সাহাবীর এ কথা বলা যে, হুযুর (ﷺ)-এর যুগে তাঁর সাহাবীগণ এমন করতেন-একথার প্রমাণ যে, সাহাবীদের ঐ কাজটি হুযুর (ﷺ)-এর পছন্দসই ও তাঁরই শিক্ষা-দীক্ষার ফল ছিল। এ ভিত্তিতে এ হাদীসের মর্ম ও দাবী এই হবে যে, রাসূলুল্লাহ (ﷺ) আমাদেরকে এ রীতি শিক্ষা দিয়েছিলেন যে, যখন কোন মজলিস অনুষ্ঠিত হয় এবং কেউ এতে পরে উপস্থিত হয়, সে মজলিসের কিনারে যেখানে স্থান পায়, সেখানেই বসে যাবে। হ্যাঁ, মজলিস প্রধানের এ অধিকার রয়েছে যে, কোন বৈশিষ্ট্য অথবা উপযোগিতার কারণে তিনি তাকে সামনে ডেকে নিয়ে যাবেন।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)