মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

ভালবাসা ও বন্ধুত্ব অধ্যায়

হাদীস নং: ৫৪
ভালবাসা ও বন্ধুত্ব অধ্যায়
পরিচ্ছেদ: যে সব কথা দ্বারা রোগীকে দু'আ করা হয় এবং রোগীকে যে সব কথা বলা হয়, তার প্রতি উৎসাহ প্রদান
৫৪. উম্মে সালামা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, তোমরা কোন রোগী বা দূতের কাছে গেলে, ভাল কথা বলবে। কারণ তোমরা যা কিছু বল, ফেরেশতারা তা শুনে আমীন বলে।
كتاب المحبة والصحبة
باب الترغيب في كلمات يدعى بهن للمريض وكلمات يقولهن المريض
عن أم سلمة رضي الله عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم اذا حضرتم الميت أو المريض فقولوا خيرا (5) فإن الملائكة يؤمنون على ما تقولون
tahqiqতাহকীক:তাহকীক চলমান