মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

ভালবাসা ও বন্ধুত্ব অধ্যায়

হাদীস নং: ৫৩
ভালবাসা ও বন্ধুত্ব অধ্যায়
পরিচ্ছেদ: যে সব কথা দ্বারা রোগীকে দু'আ করা হয় এবং রোগীকে যে সব কথা বলা হয়, তার প্রতি উৎসাহ প্রদান
৫৩. 'আইশা (রা) থেকে বর্ণিত। নবী করিম (ﷺ) কোন রোগীর দেখতে গেলে বলতেন, আল্লাহুম্মা আযহাবিল বা’সা, রাব্বান নাস, ইশফি ইন্নাকা আন্‌তাশ্ শাফী, ওয়া-লা শিফায়া ইল্লা শিফায়ুকা শিফাআ, লা ইউগাদিরু সাকামা।
অর্থাৎ "হে মানুষের রব, রোগ মুক্ত কর, রোগ দূর কর তুমি রোগ মুক্তি প্রদানকারী। তোমার রোগমুক্তি ছাড়া কোন রোগ মুক্তি নেই, যা কোন রোগকে ছাড়ে না।
كتاب المحبة والصحبة
باب الترغيب في كلمات يدعى بهن للمريض وكلمات يقولهن المريض
عن عائشة رضي الله عنها أن رسول الله صلى الله عليه وسلم كان إذا عاد مريضا قال اذهب البأس رب الناس واشف انك انت الشافي ولا شفاء إلا شفاؤك شفاء لا يغادر سقما
tahqiqতাহকীক:তাহকীক চলমান