মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
ভালবাসা ও বন্ধুত্ব অধ্যায়
হাদীস নং: ৫২
ভালবাসা ও বন্ধুত্ব অধ্যায়
পরিচ্ছেদ: যে সব কথা দ্বারা রোগীকে দু'আ করা হয় এবং রোগীকে যে সব কথা বলা হয়, তার প্রতি উৎসাহ প্রদান
৫২. আবু উমামা (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (ﷺ) বলেন, রোগীর পরিপূর্ণ পরিদর্শন হলো- তোমাদের কেউ যেন তার কপালে অথবা হাতে হাত রাখে তারপর প্রশ্ন করে সে কেমন আছে? আর তোমাদের মাঝে শুভেচ্ছা বিনিময় হলো- মুসাফাহা করা।
كتاب المحبة والصحبة
باب الترغيب في كلمات يدعى بهن للمريض وكلمات يقولهن المريض
عن ابي امامة عن النبي صلى الله عليه وسلم قال من تمام عيادة المريض ان يضع أحدكم يده على جبهته أو يده فيسأل كيف هو وتمام تحياتكم بينكم المصافحة