মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
ভালবাসা ও বন্ধুত্ব অধ্যায়
হাদীস নং: ৫১
ভালবাসা ও বন্ধুত্ব অধ্যায়
পরিচ্ছেদ: যে সব কথা দ্বারা রোগীকে দু'আ করা হয় এবং রোগীকে যে সব কথা বলা হয়, তার প্রতি উৎসাহ প্রদান
৫১. 'আবদুল্লাহ ইবন 'আমর ইবন 'আস (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (ﷺ) বলেন, যখন কোন ব্যক্তি অসুস্থ রোগীর কাছে আসে, তখন সে যেন বলে, হে আল্লাহ্! তোমার বান্দাকে রোগ-মুক্তি দান কর। যাতে সে শত্রুকে আঘাত করতে পারে, এবং সে নামাযের জামাতে হেটে যেতে পারে।
كتاب المحبة والصحبة
باب الترغيب في كلمات يدعى بهن للمريض وكلمات يقولهن المريض
عن عبد الله بن عمرو بن العاص أن رسول الله صلى الله عليه وسلم قال إذا جاء الرجل يعود مريضا قال اللهم اشف عبدك ينكأ لك (1) عدوا ويمشي لك إلى الصلاة