মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

ভালবাসা ও বন্ধুত্ব অধ্যায়

হাদীস নং: ৫০
ভালবাসা ও বন্ধুত্ব অধ্যায়
পরিচ্ছেদ: যে সব কথা দ্বারা রোগীকে দু'আ করা হয় এবং রোগীকে যে সব কথা বলা হয়, তার প্রতি উৎসাহ প্রদান
৫০. ইবন 'আব্বাস (রা) রাসূলুল্লাহ (ﷺ) থেকে বর্ণনা করেছেন। রাসূল (ﷺ) বলেছেন, যে মুসলমান বান্দা কোন রোগীর কাছে গমন করে, যার মৃত্যু নিকটবর্তী নয় বলে মনে হয়, তারপর তার কাছে সাতবার এ বাক্যটি বলে, "আস আলুল্লাহাল আযীম, রাব্বাল 'আরশীল আযীম, আঁই ইয়াশফিয়াকা। (অর্থাৎ বিশাল 'আরশের প্রভু মহান আল্লাহর কাছে আমি প্রার্থনা করছি, তিনি তোমাকে রোগ মুক্তি দান করুন, তাহলে তাকে রোগমুক্ত করা হবে।
كتاب المحبة والصحبة
باب الترغيب في كلمات يدعى بهن للمريض وكلمات يقولهن المريض
عن ابن عباس عن النبي صلى الله عليه وسلم انه قال ما من عبد مسلم يعود مريضا لم يحضر أجله فيقول سبع مرات اسأل الله العظيم رب العرش العظيم أن يشفيك إلا عوفى
tahqiqতাহকীক:তাহকীক চলমান