মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
ভালবাসা ও বন্ধুত্ব অধ্যায়
হাদীস নং: ৪৯
ভালবাসা ও বন্ধুত্ব অধ্যায়
পরিচ্ছেদ। সাধারণভাবে রোগীর সেবা এবং এর মাহাত্ম্য প্রসঙ্গ ছওয়াবের প্রতি উৎসাহ প্রদান
৪৯. আবু উমামা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেন, রোগীর নিকট প্রত্যাবর্তনকারী রহমতের মধ্যে নিমজ্জিত থাকে, এরপর রাসূলুল্লাহ (ﷺ) তাঁর হাত রোগীর রানের উপর রেখে বললেন, এভাবে সামনে ও পিছনে সে রহমত দ্বারা পরিবেষ্টিত থাকে। আর যখন সে তার কাছে বসে, তখন রহমত দ্বারা তাকে পরিবেষ্টিত করে রাখা হয়।
كتاب المحبة والصحبة
باب الترغيب في عيادة المريض مطلقا وثواب ذلك
عن أبي أمامة قال قال رسول الله صلى الله عليه وسلم عائد المريض يخوض في الرحمة ووضع رسول الله صلى الله عليه وسلم يده على وركه ثم قال هكذا (5) مقبلا ومدبرا واذا جلس عنده غمرته (6) الرحمة