মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

ভালবাসা ও বন্ধুত্ব অধ্যায়

হাদীস নং: ৪৮
ভালবাসা ও বন্ধুত্ব অধ্যায়
পরিচ্ছেদ। সাধারণভাবে রোগীর সেবা এবং এর মাহাত্ম্য প্রসঙ্গ ছওয়াবের প্রতি উৎসাহ প্রদান
৪৮. আবু সাঈদ খুদরী (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (ﷺ) বলেন, তোমরা রোগীর সেবা করবে, জানাযার বা লাশের অনুসরণ করবে, তাহলে তো আখিরাতের কথা তোমাদেরকে স্মরণ করিয়ে দেবে।
كتاب المحبة والصحبة
باب الترغيب في عيادة المريض مطلقا وثواب ذلك
عن أبي سعيد الخدري عن النبي صلى الله عليه وسلم قال عودوا المريض وامشوا في الجنائز تذكركم الآخرة
tahqiqতাহকীক:তাহকীক চলমান