মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

ভালবাসা ও বন্ধুত্ব অধ্যায়

হাদীস নং: ৫৫
ভালবাসা ও বন্ধুত্ব অধ্যায়
পরিচ্ছেদ: যে সব কথা দ্বারা রোগীকে দু'আ করা হয় এবং রোগীকে যে সব কথা বলা হয়, তার প্রতি উৎসাহ প্রদান
৫৫. আনাস ইবন মালিক (রা) থেকে বর্ণিত। একদা রাসূল (ﷺ) জনৈক গ্রাম্য ব্যক্তি তার অসুস্থাবস্থায় দেখতে যান। সে তখন জ্বরগ্রস্ত ছিল। এ অবস্থায় তিনি বলেন, এ রোগ তার গুনাহ দূর করবে এবং তাকে পবিত্র করবে। এরপর লোকটি বললো, বরং বৃদ্ধ লোকটি কঠিন জ্বরে আক্রান্ত, যা তার মৃত্যুর কারণ হতে পারে। তার কথা শুনে রাসূলুল্লাহ (ﷺ) উঠে দাঁড়ালেন এবং তাকে ত্যাগ করলেন।
كتاب المحبة والصحبة
باب الترغيب في كلمات يدعى بهن للمريض وكلمات يقولهن المريض
عن أنس بن مالك أن رسول الله صلى الله عليه وسلم دخل على اعرابي يعوده وهو محموم فقال كفارة وطهور (8) فقال الأعرابي بل حمى تفور (9) على شيخ كبير تزيره القبور (10) فقام رسول الله صلى الله عليه وسلم وتركه
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ - হাদীস নং ৫৫ | মুসলিম বাংলা