মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

ভালবাসা ও বন্ধুত্ব অধ্যায়

হাদীস নং: ৩৪
ভালবাসা ও বন্ধুত্ব অধ্যায়
পরিচ্ছেদ। কোন ব্যক্তি কাউকে ভালোবাসলে তাকে অবহিত করা উচিত
৩৪. আনাস ইবন মালিক (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ)-এর পাশে দাঁড়ানো ছিলাম, সে সময় জনৈক ব্যক্তি তাঁর পাশ দিয়ে অতিক্রম করছিল। তখন গোত্রের এক লোক বললো, হে আল্লাহর রাসূল (ﷺ)। আমি লোকটাকে ভালবাসি। রাসূলুল্লাহ (ﷺ) বললেন, তুমি কি তাকে এ ব্যাপারে অবহিত করেছো? সে বললো, না। তিনি বললেন, উঠ এবং তাকে অবহিত কর। বর্ণনাকারী বলেন, সে উঠে তার নিকট গেল এবং বললো, হে অমুক। আল্লাহর শপথ, আমি তোমাকে আল্লাহর সন্তুষ্টির আশায় ভালোবাসি। সে বললো, আল্লাহ্ তোমাকে ভালোবাসেন, যার জন্য তুমি আমাকে ভালবেসেছ। (অন্য শব্দে)। উঠ এবং তোমাদের পরস্পরের মাঝে দৃঢ় বন্ধুত্বের কথা তাকে অবহিত কর।
كتاب المحبة والصحبة
باب من أحب انسانا فليخبره
عن أنس بن مالك قال كنت جالسا عند رسول الله صلى الله عليه وسلم إذ مر رجل فقال رجل من القوم يا رسول الله اني لأحب هذا الرجل قال هل أعلمته بذلك؟ قال لا قال قم فأعلمه قال فقام اليه فقال يا هذا والله اني لأحبك في الله قال أحبك الذي احببتني له (وفي لفظ) قم فأخبره تثبت المودة بينكما
tahqiqতাহকীক:তাহকীক চলমান