মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

ধৈর্য ও এর প্রতি উৎসাহ প্রদান এবং ধৈর্য অবলম্বনকারীর জন্য আল্লাহ্ বিরাট পুরস্কার ও গুরুত্বপূর্ণ মর্যাদা তৈরি করে রেখেছেন

হাদীস নং: ৭২
ধৈর্য ও এর প্রতি উৎসাহ প্রদান এবং ধৈর্য অবলম্বনকারীর জন্য আল্লাহ্ বিরাট পুরস্কার ও গুরুত্বপূর্ণ মর্যাদা তৈরি করে রেখেছেন
পরিচ্ছেদ: রাসূলুল্লাহ (ﷺ)-এর বাণী সবর তো প্রথম আঘাতের সময়ই হয়ে থাকে
৭২. ছাবিত ইবন বুনানী (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি এক ব্যক্তিকে বলতে শুনেছি, যে তার পরিবারের এক মহিলাকে লক্ষ্য করে বলছিল একে কি চিন? রাসূলুল্লাহ (ﷺ) তার পাশ দিয়ে যাওয়ার সময় দেখলেন, সে কবরের পাশে বসে কাঁদছে। তিনি তাকে বললেন, আল্লাহকে ভয় কর এবং সবর কর। সে তাঁকে বললো, আমাকে আমার কাজে ছেড়ে দিন, আপনি তা আমার মত বিপদে পড়েননি। আসলে মহিলাটি রাসূল (ﷺ)-কে চিনতে পারেনি। তখন তাকে বলা হলো, ইনি হচ্ছেন আল্লাহর রাসূল (ﷺ)। কথা শুনে তার অবস্থা মৃতের ন্যায় হয়ে গেল। তারপর সে রাসূল (ﷺ)-এর বাড়ীর দরজার সামনে আসে, তখন সেখানে কোন দারোয়ান দেখতে পেল না। এরপর সে বললো, হে আল্লাহর রাসূল (ﷺ)। আমি আপনাকে চিনতে পারিনি। তখন নবী (ﷺ) বললেন, সবর তো প্রথম আঘাতের সময়ই হয়ে থাকে।
كتاب الصبر والترغيب فيه وما أعده الله لصاحبه من الأجر العظيم والفضل الجسيم
باب قول رسول الله صلى الله عليه وسلم ان الصبر عند الصدمة الأولى
عن ثابت البتانى قال سمعت انسا يقول لامرأة من أهله اتعرفين فلانه؟ فإن رسول الله صلى الله عليه وسلم مر بها وهي تبكي على قبر فقال لها اتقي الله واصبري فقالت له اياك عني فانك لا تبالي بمصيبتي قال ولم تكن عرفته فقيل لها إنه رسول الله صلى الله عليه وسلم فأخذ بها مثل الموت فجاءت إلى بابه فلم تجد عليه بوابا فقالت يا رسول الله اني لم أعرفك فقال ان الصبر عند أول صدمة
tahqiqতাহকীক:তাহকীক চলমান