মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

ধৈর্য ও এর প্রতি উৎসাহ প্রদান এবং ধৈর্য অবলম্বনকারীর জন্য আল্লাহ্ বিরাট পুরস্কার ও গুরুত্বপূর্ণ মর্যাদা তৈরি করে রেখেছেন

হাদীস নং: ৭৩
ধৈর্য ও এর প্রতি উৎসাহ প্রদান এবং ধৈর্য অবলম্বনকারীর জন্য আল্লাহ্ বিরাট পুরস্কার ও গুরুত্বপূর্ণ মর্যাদা তৈরি করে রেখেছেন
পরিচ্ছেদ: বিপদগ্রস্ত ব্যক্তি বিপদের সময় কি বলবে
৭৩. উম্মে সালামা (রা) থেকে বর্ণিত আবু সালামা (রা) বলেন, রাসূল (ﷺ) বলেছেন, তোমাদের কেউ যখন বিপদে আপতিত হবে, তখন সে 'ইন্না লিল্লাহি ওয়া-ইন্না ইলায়হি রাজিয়ুন পড়বে'। হে আল্লাহ্! তোমার কাছে আমি বিপদের ছাওয়াব প্রার্থনা করছি, তুমি আমাকে এর প্রতিদান দাও, এর পরিবর্তে তুমি আমাকে কল্যাণ দান কর। যখন আবূ সালামা মৃত্যুবরণ করেন, তখন আল্লাহ্ এরপরই আমার পরিবারকে উত্তম প্রতিদান দিয়ে ধন্য করেন।
অন্য বর্ণনায়, উম্মে সালামা (রা) থেকে আরো বর্ণিত। তিনি বলেন, আমি রাসূল (ﷺ) কে বলতে শুনেছি: কোন মানুষের উপর যখন কোন বিপদ আসে, তখন যদি সে বলে, "ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলায়হি রাজিউন", হে আল্লাহ্। আমাকে বিপদে ধৈর্যধারণ ক্ষমতা দাও এবং উত্তম প্রতিদান দান কর। তখন এর বিনিময়ে আল্লাহ্ তাকে ধৈর্য ও উত্তম প্রতিদান দিবেন। উম্মে সালামা (রা) বলেন, যখন আবু সালামার ইন্তিকাল হলো, তখন আমি বললাম, রাসূলের সাহাবী আবু সালামা (রা) থেকে আর কে ভাল হতে পারে? তারপর আল্লাহ আমার ইচ্ছাকে সুদৃঢ় করে দিলেন। তখন আমি দু'আটি পড়লাম, হে আল্লাহ্। আমাকে বিপদে ধৈর্যধারণের ক্ষমতা দাও এবং উত্তম প্রতিদান দান কর। তিনি বলেন, তারপর আমি রাসূলুল্লাহ (ﷺ)-এর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হই।
অন্য বর্ণনায়, হুসায়ন ইবনে 'আলী (রা) থেকে বর্ণিত। তখন কোন মুসলমান পুরুষ বা নারী বিপদে পতিত হয়, তখন সে যেন এই দু'আটি পড়ে; যদি ও ঐ আমলের ছাওয়াব পেতে বিলম্ব হয়।
অন্য শব্দে: আসতে দেরী হয়। তবে বিপদের সময় সে যেন إِنَّا لِلَّهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ পড়ে। তাহলে আল্লাহ্ বিপদের সময় সে যে কষ্ট পেয়েছে, তাকে সে পরিমাণ পুরস্কার প্রদান করবেন
كتاب الصبر والترغيب فيه وما أعده الله لصاحبه من الأجر العظيم والفضل الجسيم
باب ما يقول المصاب عن المصيبة
عن أم سلمة أن أبا سلمة حدثها عن رسول الله صلى الله عليه وسلم قال إذا اصابت أحدكم مصيبة فليقل إنا لله وإنا اليه راجعون اللهم عندك احتسب مصيبتي فآجرني فيها (2) وابدلني بها خيرا منها فلما قبض أبو سلمة خلفني الله عز وجل في أهلي خيرا منه
(وعنها أيضا) (3) قالت سمعت رسول الله صلى الله عليه وسلم يقول ما من عبد تصيبه مصيبة فيقول إنا لله وانا اليه راجعون اللهم اؤجرني في مصيبتي وأخلف لي خيرا منها الا أجره الله في مصيبته واخلف له خيرا منها قالت فلما توفي أبو سلمة قلت من خير من أبي سلمة صاحب رسول الله صلى الله عليه وسلم قالت ثم عزم الله عز وجل لي فقلتها اللهم أؤجرني في مصيبتي واخلف لي خيرا منها قالت فتزوجت رسول الله صلى الله عليه وسلم
(عن الحسين بن علي) (4) رضي الله عنهما عن النبي صلى الله عليه وسلم قال ما من مسلم ولا مسلمة يصاب بمصيبة فيذكرها وان طال عهدها (وفي لفظ) وان قدم عهدها فيحدث لذلك استرجاعا (5) الا جدد الله له عند ذلك فأعطاه مثل اجرها يوم اصيب بها
tahqiqতাহকীক:তাহকীক চলমান