মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
ধৈর্য ও এর প্রতি উৎসাহ প্রদান এবং ধৈর্য অবলম্বনকারীর জন্য আল্লাহ্ বিরাট পুরস্কার ও গুরুত্বপূর্ণ মর্যাদা তৈরি করে রেখেছেন
হাদীস নং: ৭০
ধৈর্য ও এর প্রতি উৎসাহ প্রদান এবং ধৈর্য অবলম্বনকারীর জন্য আল্লাহ্ বিরাট পুরস্কার ও গুরুত্বপূর্ণ মর্যাদা তৈরি করে রেখেছেন
পরিচ্ছেদ। সন্তানের মৃত্যুতে ধৈর্যধারণ করার পুরস্কারের প্রতি উৎসাহ প্রদান
৭০. আনাস ইবন মালিক (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, হারিছা ইবনে সুরাফা ছিল একজন বালক, আমার চাচীর ছেলে, সে বদর যুদ্ধে রাসূলের সাথে যুদ্ধের দর্শক হিসাবে গমন করে, সে যুদ্ধ করার জন্য যায়নি। তার শরীরে একটি তীর বিদ্ধ হলে সে শহীদ হয়। তখন তার মা, আমার চাচী, নবী করিম (ﷺ)-এর নিকট এসে বলে, হে আল্লাহর রাসূল (ﷺ)। আমার ছেলে হারেছা যদি জান্নাতবাসী হয়ে থাকে, তাহলে আমি ধৈর্যধারণ করব এবং তার জন্য ছওয়াবের আশা করবো, অন্যথায় আপনি দেখতেই পাচ্ছেন, আমি কিরূপ কান্নাকাটি করছি? রাসূলুল্লাহ (ﷺ) বললেন, হে উম্মে হারিছা। বহুসংখ্যক জান্নাত আছে, আর হারিছা সর্বউচ্চ জান্নাত ফিরদাউস লাভ করবে।
كتاب الصبر والترغيب فيه وما أعده الله لصاحبه من الأجر العظيم والفضل الجسيم
باب الترغيب في الصبر على موت الأولاد وثواب ذلك
عن أنس بن مالك قال انطاق حارثة بن عمتي (3) يوم بدر مع رسول الله صلى الله عليه وسلم غلاما نظارا (4) ما انطلق للقتال فأصابه سهم فقتله قال فجاءت أمه عمتي إلى رسول الله صلى الله عليه وسلم فقالت يا رسول الله ابني حارثة ان يكن في الجنة اصبر واحتسب والا فسيرى الله ما اصنع (5) قال يا أم حارثة إنها جنان كثيرة وإن حارثة في الفردوس (6) الأعلى