মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

ধৈর্য ও এর প্রতি উৎসাহ প্রদান এবং ধৈর্য অবলম্বনকারীর জন্য আল্লাহ্ বিরাট পুরস্কার ও গুরুত্বপূর্ণ মর্যাদা তৈরি করে রেখেছেন

হাদীস নং: ৬৯
ধৈর্য ও এর প্রতি উৎসাহ প্রদান এবং ধৈর্য অবলম্বনকারীর জন্য আল্লাহ্ বিরাট পুরস্কার ও গুরুত্বপূর্ণ মর্যাদা তৈরি করে রেখেছেন
পরিচ্ছেদ। সন্তানের মৃত্যুতে ধৈর্যধারণ করার পুরস্কারের প্রতি উৎসাহ প্রদান
৬৯. হাসসান ইবন কুরায়ব (রা) থেকে বর্ণিত। তাদের মধ্যে এক ব্যক্তির ছেলে মারা যায়, এতে তার পিতা খুবই দুঃখিত ও ব্যথিত হয়। তখন 'হুসেব' নামে রাসূলুল্লাহ (ﷺ)-এর একজন সাহাবী বলেন, আমি কি তোমাকে রাসূলুল্লাহ (ﷺ) কি বলেছেন, তার সংবাদ দেব না? তোমার ছেলের ঘটনার মত একটি ঘটনা বলেছেন রাসূলুল্লাহ (ﷺ)। তাহলো, তার সাথীর একটি ছেলে ছিল, সে পিতার সাথে দৌড়া দৌড়ি করার বয়সে পৌছেছিল। সে পিতার সাথে রাসূলের (ﷺ) নিকট আসতো। এরপর তার ছেলেটি মারা যায়। এতে তার পিতা ছয় দিন পর্যন্ত তার জন্য দুঃখ প্রকাশ করে এবং নবী করিম (ﷺ) নিকট আসেনি। তখন নবী করিম (ﷺ) বলেন, অমুক ব্যক্তিকে দেখা যাচ্ছে না যে? সাহাবাগণ বললেন, হে আল্লাহর রাসূল (ﷺ)। তার ছেলেটি মারা যাওয়ার কারণে সে শোকাহত। তখন রাসূলুল্লাহ (ﷺ) তার উদ্দেশ্যে বললেন, হে অমুক। তুমি কি ভালবাস যে, এখন তোমার ছেলেটি তোমার সাথে বালকদের মত প্রাণবন্ত ও উৎফুল্ল থাকুক? তুমি কি ভালবাস, তোমার ছেলেটি তোমার সামনেই সাহসী ও বাহাদুর হয়ে গড়ে উঠুক? তুমি কি ভালোবাস, তোমার নিকট তোমার ছেলেটি উত্তমভাবে পরিণত বয়সে উপনীত হোক? অথবা তাকে বললেন, তুমি যে কষ্ট পেয়েছো, তার বিনিময়ে তুমি জান্নাতে প্রবেশ করে পুরস্কার পাবে।
كتاب الصبر والترغيب فيه وما أعده الله لصاحبه من الأجر العظيم والفضل الجسيم
باب الترغيب في الصبر على موت الأولاد وثواب ذلك
عن حسان بن كريب أن غلاما منهم توفي فوجد عليه أبواه أشد الوجد فقال حوشب صاحب النبي صلى الله عليه وسلم ألا أخبركم بما سمعت من رسول الله صلى الله عليه وسلم يقول؟ يقول في مثل ابنك ان رجلا من أصحابه كان له ابن قد أدب أودب وكان يأتي مع أبيه إلى النبي صلى الله عليه وسلم ثم ان ابنه توفي فوجد عليه (1) أبوه قريبا من ستة أيام لا يأتي النبي صلى الله عليه وسلم فقال النبي صلى الله عليه وسلم لا أرى فلانا قالوا يا رسول الله ان ابنه توفي فوجد عليه فقال له رسول الله صلى الله عليه وسلم يا فلان أتحب لو ان ابنك عندك الآن كأنشط الصبيان نشاطا؟ أتحب ان ابنك عندك أجرأ الغلمان جراءة؟ اتحب ان ابنك عندك كهلا كأفضل الكهول أو يقال لك ادخل الجنة ثواب ما أخذ منك
tahqiqতাহকীক:তাহকীক চলমান