মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
ধৈর্য ও এর প্রতি উৎসাহ প্রদান এবং ধৈর্য অবলম্বনকারীর জন্য আল্লাহ্ বিরাট পুরস্কার ও গুরুত্বপূর্ণ মর্যাদা তৈরি করে রেখেছেন
হাদীস নং: ৬৮
ধৈর্য ও এর প্রতি উৎসাহ প্রদান এবং ধৈর্য অবলম্বনকারীর জন্য আল্লাহ্ বিরাট পুরস্কার ও গুরুত্বপূর্ণ মর্যাদা তৈরি করে রেখেছেন
পরিচ্ছেদ। সন্তানের মৃত্যুতে ধৈর্যধারণ করার পুরস্কারের প্রতি উৎসাহ প্রদান
৬৮. মু'য়াবিয়া ইবনে কুররা (রা) থেকে বর্ণিত। তিনি তার পিতা থেকে বর্ণনা করেন। এক ব্যক্তি রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট তার ছেলেকে সাথে করে আসেন। তখন নবী করিম (ﷺ) তাকে বলেন, তুমি কি তাকে ভালবাস? সে বললো, হে আল্লাহর রাসূল (ﷺ)। আল্লাহ আপনাকে যেভাবে ভালবাসেন, আমিও তাকে সেভাবে ভালবাসি। এরপর নবী করিম (ﷺ) তাকে হারিয়ে ফেলেন এবং বলেন, অমুকের ছেলের কি হয়েছে? তারা বললো, হে আল্লাহর রাসুল (ﷺ)। ছেলেটি মারা গেছে। তখন রাসূলুল্লাহ (ﷺ) তার পিতাকে বললেন, তুমি কি পছন্দ কর না, জান্নাতের যে দরজা দিয়েই তুমি আসবে, তুমি তাকে তোমার জন্য সেখানে অপেক্ষা করতে দেখবে? তখন এক ব্যক্তি বললো, হে আল্লাহর রাসূল (ﷺ)। এটা কি তার জন্য নির্দিষ্ট, না আমাদের সকলের জন্য? তখন রাসূল (ﷺ) বললেন, বরং তোমাদের সকলের জন্য।
كتاب الصبر والترغيب فيه وما أعده الله لصاحبه من الأجر العظيم والفضل الجسيم
باب الترغيب في الصبر على موت الأولاد وثواب ذلك
عن معاوية بن قرة عن أبيه أن رجلا كان يأتي النبي صلى الله عليه وسلم ومعه ابن له فقال له النبي صلى الله عليه وسلم أتحبه؟ فقال يا رسول الله أحبك الله كما أحبه ففقده النبي صلى الله عليه وسلم فقال ما فعل ابن فلان؟ قالوا يا رسول الله مات فقال النبي صلى الله عليه وسلم لأبيه أما تحب أن لا تأتي بابا من أبواب الجنة الا وجدته ينتظرك؟ فقال الرجل يا رسول أله خاصة أو لكلنا؟ قال بل لكلكم