মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

ধৈর্য ও এর প্রতি উৎসাহ প্রদান এবং ধৈর্য অবলম্বনকারীর জন্য আল্লাহ্ বিরাট পুরস্কার ও গুরুত্বপূর্ণ মর্যাদা তৈরি করে রেখেছেন

হাদীস নং: ৬৭
ধৈর্য ও এর প্রতি উৎসাহ প্রদান এবং ধৈর্য অবলম্বনকারীর জন্য আল্লাহ্ বিরাট পুরস্কার ও গুরুত্বপূর্ণ মর্যাদা তৈরি করে রেখেছেন
পরিচ্ছেদ। সন্তানের মৃত্যুতে ধৈর্যধারণ করার পুরস্কারের প্রতি উৎসাহ প্রদান
৬৭. আবু হাসসান (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমার দুটি সন্তান মারা যায়। তখন আমি আবূ হুরায়রা (রা) কে বললাম, তুমি রাসূলের (ﷺ) নিকট থেকে কোন হাদীস শুনলে তা আমাদের নিকট বর্ণনা কর, যা আমাদের মৃতদের ব্যাপারে আমাদের অন্তরকে সুবাসিত করে। তিনি বললেন, হ্যাঁ, তাদের শিশুরা জান্নাতে তাদের ইচ্ছে মত ছুটাছুটি করবে। তাদের কেউ তাদের পিতার সাথে মিলিত হবে, অথবা পিতা-মাতার সাথে, এ সময় সে তার পিতার কাপড়ের এক প্রান্ত ধরবে, অথবা তার হাত দিয়ে এভাবে তোমার কাপড়ের এক কোনা ধরবে। এরপর আল্লাহ তাকে ও তার পিতাকে জান্নাতে প্রবেশ না করানো পর্যন্ত তারা বিচ্ছিন্ন হবে না।
كتاب الصبر والترغيب فيه وما أعده الله لصاحبه من الأجر العظيم والفضل الجسيم
باب الترغيب في الصبر على موت الأولاد وثواب ذلك
عن أبي حسان قال توفي ابنان لي فقلت لأبي هريرة سمعت من رسول الله صلى الله عليه وسلم حديثا تحدثناه يطيب بأنفسنا عن موتانا؟ قال نعم صغارهم دعاميص (3) الجنة يلقى أحدهم اباه أو قال أبويه فيأخذ بناحية ثوبه أو يده كما أخذ بصنفه (4) ثوبك هذا فلا يفارقه حتى يدخله الله واباه الجنة
tahqiqতাহকীক:তাহকীক চলমান