মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

ধৈর্য ও এর প্রতি উৎসাহ প্রদান এবং ধৈর্য অবলম্বনকারীর জন্য আল্লাহ্ বিরাট পুরস্কার ও গুরুত্বপূর্ণ মর্যাদা তৈরি করে রেখেছেন

হাদীস নং: ৬৬
ধৈর্য ও এর প্রতি উৎসাহ প্রদান এবং ধৈর্য অবলম্বনকারীর জন্য আল্লাহ্ বিরাট পুরস্কার ও গুরুত্বপূর্ণ মর্যাদা তৈরি করে রেখেছেন
পরিচ্ছেদ। সন্তানের মৃত্যুতে ধৈর্যধারণ করার পুরস্কারের প্রতি উৎসাহ প্রদান
৬৬. আবূ হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যে কোন দু'জন মুসলমান ব্যক্তির তিনটি সন্তান মারা গেলে যারা বয়োঃপ্রাপ্ত হয়নি, আল্লাহ্ তাঁর রহমতের বদৌলতে অবশ্যই তাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন। বর্ণনাকারী বরেন, তাদেরকে বলা হবে: জান্নাতে প্রবেশ কর। একথা তিনবার বলা হবে। তারা উত্তর দিবে না; যতক্ষণ পর্যন্ত আমাদের পিতামাতাগণ উপস্থিত না হবে। এ সময় সন্তানদের বলা হবে, তোমরা এবং তোমাদের পিতামাতাগণ জান্নাতে প্রবেশ কর।
كتاب الصبر والترغيب فيه وما أعده الله لصاحبه من الأجر العظيم والفضل الجسيم
باب الترغيب في الصبر على موت الأولاد وثواب ذلك
عن أبي هريرة قال قال رسول الله صلى الله عليه وسلم ما من مسلم يموت له ثلاثة أولاد لم يبلغوا الحنث إلا أدخلهما الله واياهم بفضل رحمته الجنة وقال يقال لهم ادخلوا الجنة قال فيقولون حتى يجيء أبوانا قال ثلاث مرات فيقولون مثل ذلك (1) فيقال لهم ادخلوا الجنة أنتم وأبواكم
tahqiqতাহকীক:তাহকীক চলমান