মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

ধৈর্য ও এর প্রতি উৎসাহ প্রদান এবং ধৈর্য অবলম্বনকারীর জন্য আল্লাহ্ বিরাট পুরস্কার ও গুরুত্বপূর্ণ মর্যাদা তৈরি করে রেখেছেন

হাদীস নং: ৬৩
ধৈর্য ও এর প্রতি উৎসাহ প্রদান এবং ধৈর্য অবলম্বনকারীর জন্য আল্লাহ্ বিরাট পুরস্কার ও গুরুত্বপূর্ণ মর্যাদা তৈরি করে রেখেছেন
পরিচ্ছেদ। সন্তানের মৃত্যুতে ধৈর্যধারণ করার পুরস্কারের প্রতি উৎসাহ প্রদান
৬৩. আবু ছা'লাবা আল্-আশজায়ী (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি বললাম, হে আল্লাহর রাসূল (ﷺ)। মুসলমান থাকা অবস্থায় আমার দুটি সন্তান মারা গেছে। তখন রাসূলুল্লাহ (ﷺ) বললেন, মুসলমান অবস্থায় যার দু'টি সন্তান মারা যাবে, আল্লাহ্ তার রহমতের বদৌলতে তাকে জান্নাতে প্রবেশ করাবেন। এরপর আবু হুরায়রা (রা)-এর সাথে আমার সাক্ষাৎ হয়, তখন তিনি বলেন, দুটি সন্তানের ব্যাপারে রাসূলুল্লাহ (ﷺ) যে কথা বলেছেন, তুমি কি রাসূলের (ﷺ) সে কথা সম্পর্কে কিছু জান? আমি বললাম, হ্যাঁ। বর্ণনাকারী বলেন, তখন আবূ হুরায়রা (রা) বললেন, তুমি আমাকে যেভাবে বলেছ, যদি সেভাবে তিনি তোমাকে বলে থাকেন, অর্থাৎ রাসূল (ﷺ) তোমাকে যেভাবে বলেছেন, ঠিক সেভাবে আমাকেও বলেছেন, তাহলে আমি ফিলিস্তিন ও হিমসের মালিক হওয়াকে অধিক পছন্দ করি। কারণ ঐ দুই দেশের ধনসম্পদ ও ভোগের-সামগ্রীর দরজা বন্ধ হবে না।
كتاب الصبر والترغيب فيه وما أعده الله لصاحبه من الأجر العظيم والفضل الجسيم
باب الترغيب في الصبر على موت الأولاد وثواب ذلك
عن ابي ثعلبة الأشجعي قال قلت مات لي يا رسول الله ولدان في الاسلام فقال من مات له ولدان في الاسلام أدخله الله عز وجل الجنة بفضل رحمته اياهما فلما كان بعد ذلك لقيني أبو هريرة قال فقال أنت الذي قال له رسول الله صلى الله عليه وسلم في الولدين ما قال؟ قلت نعم قال فقال لئن قاله لي أحب إلى مما غلقت عليه حمص وفلسطين
tahqiqতাহকীক:তাহকীক চলমান