মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

ধৈর্য ও এর প্রতি উৎসাহ প্রদান এবং ধৈর্য অবলম্বনকারীর জন্য আল্লাহ্ বিরাট পুরস্কার ও গুরুত্বপূর্ণ মর্যাদা তৈরি করে রেখেছেন

হাদীস নং: ৬২
ধৈর্য ও এর প্রতি উৎসাহ প্রদান এবং ধৈর্য অবলম্বনকারীর জন্য আল্লাহ্ বিরাট পুরস্কার ও গুরুত্বপূর্ণ মর্যাদা তৈরি করে রেখেছেন
পরিচ্ছেদ। সন্তানের মৃত্যুতে ধৈর্যধারণ করার পুরস্কারের প্রতি উৎসাহ প্রদান
৬২. হারিছ ইবনে উকায়শ (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যে কোন দু'জন মুসলমান ব্যক্তির চারটি সন্তান মৃত্যুবরণ করবে, আল্লাহ তাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন। তারা বললো, হে আল্লাহর রাসূল (ﷺ)। যদি তিনজন হয়। তিনি বললেন, তিনজন হলেও। তারা বললো, যদি দু'জন হয়। তিনি বললেন, দু'জন হলেও। আমার উম্মতের কোন ব্যক্তি (ইসলাম থেকে মুরতাদ হলে) জাহান্নামে তার আকৃতি এমন বৃহৎদার ধারণ করবে যে, জাহান্নামের একটি কোনা পূর্ণ হয়ে যাবে। আর আমার উম্মতের মধ্যে এমন ব্যক্তিও হবে, যার সুপারিশের কারণে মহান আল্লাহ্ মুদার (আরবের একটি গোত্র) গোত্রের লোকদের চেয়ে অধিক সংখ্যক লোককে জান্নাতে প্রবেশ করাবেন।
كتاب الصبر والترغيب فيه وما أعده الله لصاحبه من الأجر العظيم والفضل الجسيم
باب الترغيب في الصبر على موت الأولاد وثواب ذلك
عن الحارث بن أقيش قال قال رسول الله صلى الله عليه وسلم ما من مسلمين يموت لهما أربعة أولاد إلا أدخلهما الله الجنة قالوا يا رسول الله وثلاثة؟ قال وثلاثة قالوا يا رسول الله واثنان قال واثنان وان من امتي (1) لمن يعظم للنار (2) حتى يكون أحد زواياها وان من امتي (3) لمن يدخل بشفاعته الجنة أكثر من مضر
tahqiqতাহকীক:তাহকীক চলমান