মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
ধৈর্য ও এর প্রতি উৎসাহ প্রদান এবং ধৈর্য অবলম্বনকারীর জন্য আল্লাহ্ বিরাট পুরস্কার ও গুরুত্বপূর্ণ মর্যাদা তৈরি করে রেখেছেন
হাদীস নং: ৬১
ধৈর্য ও এর প্রতি উৎসাহ প্রদান এবং ধৈর্য অবলম্বনকারীর জন্য আল্লাহ্ বিরাট পুরস্কার ও গুরুত্বপূর্ণ মর্যাদা তৈরি করে রেখেছেন
পরিচ্ছেদ। সন্তানের মৃত্যুতে ধৈর্যধারণ করার পুরস্কারের প্রতি উৎসাহ প্রদান
৬১. মু'আয (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যে কোন দুইজন মুসলমান ব্যক্তির তিনটি করে সন্তান মারা যাবে, আল্লাহ্ তাঁর খাছ রহমতের বদৌলতে তাদের উভয়কে জান্নাতে প্রবেশ করাবেন। তারা বললেন, হে আল্লাহর রাসূল (ﷺ) যদি দু'জন হয়। তিনি বললে: দু'জন হলেও, তারা পুনরায় বললেন, একজন হলে? রাসূল (ﷺ) বললেন, একজন হলেও। এরপর তিনি বললেন, যার হাতে আমার প্রাণ, তাঁর শপথ করে বলছি। গর্ভপাত হয়ে যাওয়া সন্তান ও তার মায়ের নাভী ধরে জান্নাতের দিকে টেনে নিয়ে যাবে। যদি সে তার জন্য ধৈর্য্য ধারণ করে।
كتاب الصبر والترغيب فيه وما أعده الله لصاحبه من الأجر العظيم والفضل الجسيم
باب الترغيب في الصبر على موت الأولاد وثواب ذلك
عن معاذ قال قال رسول الله صلى الله عليه وسلم ما من مسلمين يتوفى لهما ثلاثة إلا أدخلهما الله الجنة بفضل رحمته اياهما فقالوا يا رسول الله أو اثنان؟ قال أو اثنان قالوا أو واحد؟ قال أو واحد ثم قال والذي نفسي بيده إن السقط ليجرامه بسرره (9) إلى الجنة إذا احتسبته