মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
ধৈর্য ও এর প্রতি উৎসাহ প্রদান এবং ধৈর্য অবলম্বনকারীর জন্য আল্লাহ্ বিরাট পুরস্কার ও গুরুত্বপূর্ণ মর্যাদা তৈরি করে রেখেছেন
হাদীস নং: ৬০
ধৈর্য ও এর প্রতি উৎসাহ প্রদান এবং ধৈর্য অবলম্বনকারীর জন্য আল্লাহ্ বিরাট পুরস্কার ও গুরুত্বপূর্ণ মর্যাদা তৈরি করে রেখেছেন
পরিচ্ছেদ। সন্তানের মৃত্যুতে ধৈর্যধারণ করার পুরস্কারের প্রতি উৎসাহ প্রদান
৬০. ইবন 'আব্বাস (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছি, তিনি বলেছেন, আমার উম্মতের মধ্যে যে ব্যক্তির দু'টি সন্তান আছে, সে জান্নাতে প্রবেশ করবে। তখন 'আয়েশা (রা) বলেন, যদি কোন ব্যক্তির একটি সন্তান থাকে? (সেও কি জান্নাতে যাবে?) রাসূলুল্লাহ (ﷺ) বললেন, একটি সন্তান যার আছে সেও জান্নাতে যাবে, হে যাদের প্রতি স্নেহময়ী। এরপর 'আয়েশা (রা) বললেন, যদি আপনার উম্মতের কোন ব্যক্তি নিঃসন্তান হয়? তখন রাসূল (ﷺ) বললেন, আমি আমার উম্মতের সন্তান, (অর্থাৎ আমি সকলের পূর্বেই জান্নাতে যাবো সাফায়াতের জন্য), তোমাদের এ বিপদের তুলনায় আমার বিপদ অধিক কঠিন হবে।
كتاب الصبر والترغيب فيه وما أعده الله لصاحبه من الأجر العظيم والفضل الجسيم
باب الترغيب في الصبر على موت الأولاد وثواب ذلك
عن ابن عباس قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول من كان له فرطان (4) من أمتى دخل الجنة فقالت عائشة بأبي فمن كان له فرط؟ فقال ومن كان له فرط يا موفقه (5) قالت فمن لم يكن له فرط من أمتك؟ قال فانا فرط أمتي (6) لم يصابوا بمثلي