মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

ধৈর্য ও এর প্রতি উৎসাহ প্রদান এবং ধৈর্য অবলম্বনকারীর জন্য আল্লাহ্ বিরাট পুরস্কার ও গুরুত্বপূর্ণ মর্যাদা তৈরি করে রেখেছেন

হাদীস নং: ৬৪
ধৈর্য ও এর প্রতি উৎসাহ প্রদান এবং ধৈর্য অবলম্বনকারীর জন্য আল্লাহ্ বিরাট পুরস্কার ও গুরুত্বপূর্ণ মর্যাদা তৈরি করে রেখেছেন
পরিচ্ছেদ। সন্তানের মৃত্যুতে ধৈর্যধারণ করার পুরস্কারের প্রতি উৎসাহ প্রদান
৬৪. সা'সা'আ ইবন মুয়াবীয়া (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, একদা আমি আবু যর (রা)-এর নিকট এসে তাকে জিজ্ঞেস করলাম,। তোমার কাছে কি মাল আছে? সে আমাকে বললো, আমার আমল। আমি তাকে আমার নিকট কোন হাদীস শুনাতে বললাম, তিনি বললেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, দুইজন মুসলমান ব্যক্তির (স্বামী স্ত্রীর) তিনটি সন্তান মারা গেলে, যারা বয়োঃপ্রাপ্ত হয়নি, তার বিনিময়ে আল্লাহ উভয়কে ক্ষমা করে দেবেন।
كتاب الصبر والترغيب فيه وما أعده الله لصاحبه من الأجر العظيم والفضل الجسيم
باب الترغيب في الصبر على موت الأولاد وثواب ذلك
عن صعصعة بن معاوية قال أتيت أبا ذر قلت ما بالك؟ قال لي عملي قلت حدثني قال نعم قال رسول الله صلى الله عليه وسلم ما من مسلمين يموت بينهما ثلاثة من أولادهما لم يبلغوا الحنث إلا غفر الله لهما
tahqiqতাহকীক:তাহকীক চলমান