মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
ধৈর্য ও এর প্রতি উৎসাহ প্রদান এবং ধৈর্য অবলম্বনকারীর জন্য আল্লাহ্ বিরাট পুরস্কার ও গুরুত্বপূর্ণ মর্যাদা তৈরি করে রেখেছেন
হাদীস নং: ৫৭
ধৈর্য ও এর প্রতি উৎসাহ প্রদান এবং ধৈর্য অবলম্বনকারীর জন্য আল্লাহ্ বিরাট পুরস্কার ও গুরুত্বপূর্ণ মর্যাদা তৈরি করে রেখেছেন
পরিচ্ছেদ। সন্তানের মৃত্যুতে ধৈর্যধারণ করার পুরস্কারের প্রতি উৎসাহ প্রদান
৫৭. আবু সিনান (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি আমার ছেলেকে দাফন করছিলাম, আমি তখনও কবরে, এ সময় আবূ তালহা আমার হাত ধরে আমাকে কবর বের করে বললেন, আমি কি তোমাকে সুসংবাদ দিব না? তিনি বললেন, হ্যাঁ। তিনি বলেন, দিহাফ ইবনে 'আবদুর রহমান (রা) আমার নিকট হাদীস বর্ণনা করেন, যা আবু মুসা আশ'য়ারী (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, আল্লাহ্ তা'আলা বলেন, হে মালাকুল মউত। আমার বান্দার সন্তানের রুহ কব্জা করেছ? তুমি তার চোখ শীতলকারীর রুহ কবজা করেছ? তার অন্তরের ফল কব্জা করেছ? সে বলেন, হ্যাঁ। এরপর বললেন, এখন সে কি বলছে? সে বললো, তোমার প্রশংসা করেছে এবং "ইন্নালিল্লাহ ওয়া-ইন্না ইলায়হি রাজিউন” বলেছে। তখন আল্লাহ্ বলেন, তার জন্য জান্নাতে একটি ঘর তৈরি করে রাখ এবং সে ঘরের নাম রাখ 'বায়তুল হামদ' (অর্থাৎ ঘরকে হামদের সাথে সংযুক্ত করা হয়েছে, যেহেতু বিপদের সময় এ কথাটি বলা হয়, সে জন্য।)
كتاب الصبر والترغيب فيه وما أعده الله لصاحبه من الأجر العظيم والفضل الجسيم
باب الترغيب في الصبر على موت الأولاد وثواب ذلك
عن أبي سنان قال دفت ابنا لي واني لفي القبر إذ أخذ بيدي أبو طلحة (3) فأخرجني فقال ألا أبشرك؟ قال قلت بلى قال حدثني الضحاك بن عبد الرحمن (4) عن أبي موسى الأشعري قال قال رسول الله صلى الله عليه وسلم قال الله تعالى يا ملك الموت قبضت ولد عبدي؟ (5) قبضت قرة عينه وثمرة فؤاده؟ (6) قال نعم قال فما قال؟ قال حمدك واسترجع (7) قال ابنو له بيتا في الجنة وسموه بيت الحمد