মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

ধৈর্য ও এর প্রতি উৎসাহ প্রদান এবং ধৈর্য অবলম্বনকারীর জন্য আল্লাহ্ বিরাট পুরস্কার ও গুরুত্বপূর্ণ মর্যাদা তৈরি করে রেখেছেন

হাদীস নং: ৫৮
ধৈর্য ও এর প্রতি উৎসাহ প্রদান এবং ধৈর্য অবলম্বনকারীর জন্য আল্লাহ্ বিরাট পুরস্কার ও গুরুত্বপূর্ণ মর্যাদা তৈরি করে রেখেছেন
পরিচ্ছেদ। সন্তানের মৃত্যুতে ধৈর্যধারণ করার পুরস্কারের প্রতি উৎসাহ প্রদান
৫৮. আবু হাসবা (রা) থেকে বর্ণিত। এক ব্যক্তি রাসূলুল্লাহ (ﷺ)-এর খুতবার সময় উপস্থিত ছিল। তিনি বর্ণনা করেন যে, রাসূল (ﷺ) বলেন, 'রুকুব' কি, তা কি তোমরা জান? তারা বলল: 'রুকুব' হলো- যে ব্যক্তির কোন সন্তান নেই। তখন তিনি বললেন, الرَّقُوبُ كُلُّ الرَّقُوبِ الرَّقُوبُ كُلُّ الرَّقُوبِ الرَّقُوبُ كُلُّ الرَّقُوبِ জোর দেয়ার জন্য এ কথাটি তিনি তিনবার বলেন, অর্থাৎ যার সন্তান ছিল, এরপর সে মারা যায়, কিন্তু সে তাদের মধ্যে থেকে অগ্রিম কিছুই পাঠায়নি। তারপর তিনি বললেন, তোমরা কি জান ফকীর কে? আমরা বললাম, ফকীর সে, যার কোন সম্পদ নেই। তখন রাসূলুল্লাহ (ﷺ) বললেন, الصعلوك كل الصعلوك এ কথাটি তিনি তিনবার বলেন। ফকীর হলো, যার সম্পদ ছিল, আর সে মৃত্যুবরণ করেছে, কিন্তু তা থেকে অগ্রিম কিছুই পাঠায়নি। বর্ণনাকারী বলেন, এরপর নবী করিম (ﷺ) বলেন, বীরত্ব কি? তারা বললো, যে প্রতিপক্ষকে হারিয়ে জয় লাভ করে। তখন রাসূলুল্লাহ (ﷺ) বললেন, الصرعة كل الصرعة এ কথাটি জোর দেয়ার জন্য তিনি তিনবার বলেন। অর্থাৎ সবচেয়ে বড় বীরত্ব হলো- যে ব্যক্তি রাগ করবে তার রাগ কঠিনভাবে বৃদ্ধি পাবে, তাতে তার চেহারা রক্তবর্ণ ধারণ করবে পশমগুলো দাঁড়িয়ে যাবে, আর সে মুহূর্তে ক্রোধ সংবরণ করাই বীরত্ব।
كتاب الصبر والترغيب فيه وما أعده الله لصاحبه من الأجر العظيم والفضل الجسيم
باب الترغيب في الصبر على موت الأولاد وثواب ذلك
عن ابن حصبة أو أبي حصبة عن رجل شهد رسول الله صلى الله عليه وسلم يخطب فقال تدرون ما الرقوب؟ (10) قالوا الذي لا ولد له فقال الرقوب كل الرقوب الرقوب كل الرقوب الرقوب كل الرقوب (11) الذي له ولد فمات ولم يقدم منهم شيئا قال أتدرون ما الصعلوك؟ (12) قالوا الذي ليس له مال قال النبيص صلى الله عليه وسلم الصعلوك كل الصعلوك الصعلوك كل الصعلوك الذي له مال فمات ولم يقدم منه شيئا قال ثم قال النبي صلى الله عليه وسلم ما الصرعة؟ (1) قال قالوا الصريع قال فقال رسول الله صلى الله عليه وسلم الصرعة كل الصرعة الصرعة كل الصرعة الرجل يغضب فيشد غضبه ويحمر وجهه ويقشعر شعره فيصرع غضبه
tahqiqতাহকীক:তাহকীক চলমান