মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
ধৈর্য ও এর প্রতি উৎসাহ প্রদান এবং ধৈর্য অবলম্বনকারীর জন্য আল্লাহ্ বিরাট পুরস্কার ও গুরুত্বপূর্ণ মর্যাদা তৈরি করে রেখেছেন
হাদীস নং: ৫৬
ধৈর্য ও এর প্রতি উৎসাহ প্রদান এবং ধৈর্য অবলম্বনকারীর জন্য আল্লাহ্ বিরাট পুরস্কার ও গুরুত্বপূর্ণ মর্যাদা তৈরি করে রেখেছেন
পরিচ্ছেদ। সন্তানের মৃত্যুতে ধৈর্যধারণ করার পুরস্কারের প্রতি উৎসাহ প্রদান
৫৬. 'আমর ইবনে 'আবাসা আস-সুলামী (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ) কে বলতে শুনেছি, যে কোন মুসলিম ব্যক্তি তার বংশ থেকে আল্লাহর উদ্দ্যেশে তিনটি সন্তান আগাম পাঠাবে (অর্থাৎ তিনটি সন্তান মৃত্যুবরণ করবে), যারা বয়োঃপ্রাপ্ত হয়নি অথবা যে কোন মুসলিম নারী, তারা জাহান্নামের মাঝে তার জন্য ঢাল হয়ে দাঁড়াবে।
অন্য বর্ণনায়, উম্মে সুলায়ম বিনতে মিলহান (রা) থেকে বর্ণিত। তিনি আনাস ইবনে মালিক (রা)-এর মা ছিলেন, তিনি রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট থেকে অনুরূপ হাদীস শুনেছেন।
অন্য বর্ণনায়, উম্মে সুলায়ম বিনতে মিলহান (রা) থেকে বর্ণিত। তিনি আনাস ইবনে মালিক (রা)-এর মা ছিলেন, তিনি রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট থেকে অনুরূপ হাদীস শুনেছেন।
كتاب الصبر والترغيب فيه وما أعده الله لصاحبه من الأجر العظيم والفضل الجسيم
باب الترغيب في الصبر على موت الأولاد وثواب ذلك
عن عمرو بن عبسة السلمى رضي الله عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول أيما رجل مسلم قدم لله عز وجل من صلبه ثلاثة لم يبلغوا الحنث أو امرأة فهم له سترة من النار
وعن أم سليم بنت ملحان وهي أم أنس ابن مالك أنها سمعت رسول الله صلى الله عليه وسلم يقول نحوه
وعن أم سليم بنت ملحان وهي أم أنس ابن مالك أنها سمعت رسول الله صلى الله عليه وسلم يقول نحوه