মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

ধৈর্য ও এর প্রতি উৎসাহ প্রদান এবং ধৈর্য অবলম্বনকারীর জন্য আল্লাহ্ বিরাট পুরস্কার ও গুরুত্বপূর্ণ মর্যাদা তৈরি করে রেখেছেন

হাদীস নং: ৫৩
ধৈর্য ও এর প্রতি উৎসাহ প্রদান এবং ধৈর্য অবলম্বনকারীর জন্য আল্লাহ্ বিরাট পুরস্কার ও গুরুত্বপূর্ণ মর্যাদা তৈরি করে রেখেছেন
পরিচ্ছেদ। সন্তানের মৃত্যুতে ধৈর্যধারণ করার পুরস্কারের প্রতি উৎসাহ প্রদান
৫৩. মুহাম্মদ ইবন সিরিন (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, একজন মহিলা আমাদের নিকট হাদীস বর্ণনা করেছেন, তিনি আমাদের নিকট আসলেন, তাকে মাওবীয়া বলে ডাকা হতো, তিনি তার সন্তাকে হারিয়ে ছিলেন (অর্থাৎ সন্তান মারা যায়)। এরপর সে 'উবায়দুল্লাহ ইবনে মা‘মার আল কুরাশীর নিকট আসেন, তখন তার সাথে রাসূলের একজন সাহাবী ছিলেন। তখন এ ব্যক্তি বলেন, একজন মহিলা তার ছেলেকে সাথে নিয়ে রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট আসেন এবং বলেন, হে আল্লাহর রাসূল (ﷺ)। আল্লাহ্ তা'আলার নিকট আমার ছেলেকে বাচিয়ে রাখার জন্য দু'আ করুন। এ ছেলের পূর্বে আমার তিনটি সন্তান মারা গেছে। তখন রাসূলুল্লাহ (ﷺ) বললেন, তুমি কি ইসলাম গ্রহণ করেছ? সে বললো, হ্যাঁ। তখন রাসূলুল্লাহ (ﷺ) বললেন, জান্নাতে যারা আছে, তারা তোমার হিফাযত করবে। মাওবীয়া বলেন, তখন 'উবায়দুল্লাহ ইবনে মা‘মার আমাকে বললেন, হে মাওবীয়া। তুমি রাসূলুল্লাহ (ﷺ)-এর কথা মত সবর কর, তাহলে মর্যাদা পাবে। মুহাম্মদ বলেন, আমি তখন ইবনে মা‘মারের নিকট থেকে বের হলাম, সে মহিলা আমার নিকট আসে এবং এ হাদীসটি আমাদের নিকট বর্ণনা করে।
كتاب الصبر والترغيب فيه وما أعده الله لصاحبه من الأجر العظيم والفضل الجسيم
باب الترغيب في الصبر على موت الأولاد وثواب ذلك
عن محمد قال حدثتنا امرأة كانت تأتينا يقال لها ماوية كانت ترزأ (2) في ولدها فأتت عبيد الله بن معمر القرشي ومعه رجل من أصحاب النبي صلى الله عليه وسلم فحدث ذلك الرجل أن امرأة اتت النبي صلى الله عليه وسلم بابن لها فقالت يا رسول الله صلى الله عليه وسلم ادع الله تبارك وتعالى أن يبقيه لي فقد مات لي قبله ثلاثة فقال رسول الله صلى الله عليه وسلم أمنذ أسلمت؟ فقالت نعم فقال رسول الله صلى الله عليه وسلم جنة حصينة (3) قالت ماوية قال لي عبد الله ابن معمر اسمعي يا ماوية (4) قال محمد (يعني محمد بن سيرين) فخرجت من عند ابن معمر فأتتنا فحدثتنا هذا الحديث
tahqiqতাহকীক:তাহকীক চলমান