মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

ধৈর্য ও এর প্রতি উৎসাহ প্রদান এবং ধৈর্য অবলম্বনকারীর জন্য আল্লাহ্ বিরাট পুরস্কার ও গুরুত্বপূর্ণ মর্যাদা তৈরি করে রেখেছেন

হাদীস নং: ৫৪
ধৈর্য ও এর প্রতি উৎসাহ প্রদান এবং ধৈর্য অবলম্বনকারীর জন্য আল্লাহ্ বিরাট পুরস্কার ও গুরুত্বপূর্ণ মর্যাদা তৈরি করে রেখেছেন
পরিচ্ছেদ। সন্তানের মৃত্যুতে ধৈর্যধারণ করার পুরস্কারের প্রতি উৎসাহ প্রদান
৫৪. ইবন সিরিন (রা) থেকে বর্ণিত। জনৈক নারী তাকে 'রাযায়া' বলে ডাকা হতো। সে বললো, আমি রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকটে উপস্থিত ছিলাম। তখন তার কাছে একজন মহিলা তার সন্তান সাথে করে এসে বলে, হে আল্লাহর রাসূল (ﷺ)। আমার ছেলের বরকতের জন্য দু'আ করুন। এর পূর্বে আমার তিনটি সন্তান মারা গেছে। তখন রাসূলুল্লাহ (ﷺ) তাকে বললেন, তুমি কি তখন ইসলাম গ্রহণ করেছিলে? সে উত্তর দিল: হ্যাঁ। তখন রাসূলুল্লাহ (ﷺ) বললেন, যারা জান্নাতে রয়েছে, তারা তোমাকে জাহান্নামে প্রবেশ করা থেকে হিফাযত করবে, এরপর এক ব্যক্তি আমাকে বললো, হে রাযায়া। রাসূলুল্লাহ (ﷺ) যা বলেছেন, তুমি তা অনুসরণ করে ধৈর্যধারণ কর।
كتاب الصبر والترغيب فيه وما أعده الله لصاحبه من الأجر العظيم والفضل الجسيم
باب الترغيب في الصبر على موت الأولاد وثواب ذلك
عن ابن سرين عن امرأة يقال لها رجاء قالت كنت عند رسول الله صلى الله عليه وسلم إذ جاءته امرأة بابن لها فقالت يا رسول الله ادع لي فيه البركة فإنه قد توفي لي ثلاثة (6) فقال لها رسول الله صلى الله عليه وسلم أمنذ أسلمت؟ قالت نعم فقال رسول الله صلى الله عليه وسلم جنة حصينة فقال لي رجل اسمعي يا رجاء ما يقول رسول الله صلى الله عليه وسلم
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ - হাদীস নং ৫৪ | মুসলিম বাংলা