মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
ধৈর্য ও এর প্রতি উৎসাহ প্রদান এবং ধৈর্য অবলম্বনকারীর জন্য আল্লাহ্ বিরাট পুরস্কার ও গুরুত্বপূর্ণ মর্যাদা তৈরি করে রেখেছেন
হাদীস নং: ৫২
ধৈর্য ও এর প্রতি উৎসাহ প্রদান এবং ধৈর্য অবলম্বনকারীর জন্য আল্লাহ্ বিরাট পুরস্কার ও গুরুত্বপূর্ণ মর্যাদা তৈরি করে রেখেছেন
পরিচ্ছেদ। সন্তানের মৃত্যুতে ধৈর্যধারণ করার পুরস্কারের প্রতি উৎসাহ প্রদান
৫২. আবু যুরআ (র) আবু হুরায়রা (রা) থেকে হাদীস বর্ণনা করেন। একজন মহিলা তার একটি শিশুকে নিয়ে রাসূলের কাছে এসে বলে, হে আল্লাহর রাসূল (ﷺ)! আল্লাহর নিকট তার জন্য দু'আ করুন। আমি ইতিপূর্বে তিনটি শিশু সন্তানকে দাফন করেছি। তখন রাসূলুল্লাহ (ﷺ) বললেন, তুমি জাহান্নামের কঠিন প্রাচীর থেকে আত্মরক্ষা করেছ। হাফসা ইবনে সুফিয়ান বলেন, আমি এ হাদীসটি ষাট বছর থেকে শুনে আসছি আমি তখন দশ বছর বয়সে পৌছিনি। আমি হাফসা ইবনে সুফিয়ান থেকে শুনেছি, তিনি এ কথা একশত সাতাশি বছরে উল্লেখ করেছেন।
كتاب الصبر والترغيب فيه وما أعده الله لصاحبه من الأجر العظيم والفضل الجسيم
باب الترغيب في الصبر على موت الأولاد وثواب ذلك
حدثنا علي بن عبد الله ثنا حفص بن غياث بن طلق بن معاوية النخعي قال سمعت طلق بن معاوية (7) قال سمعت أبا زرعة يحدث عن أبي هريرة رضي الله عنه أن امرأة أتت النبي صلى الله عليه وسلم بصبي لها فقالت يا رسول الله ادع الله له فقد دفنت ثلاثة فقال لقد احتظرت (8) بحظار شديد من النار قال حفص سمعت هذا الحديث من ستين سنة ولم أبلغ عشر سنين وسمعت حفصا يذكر هذا الكلام سنة سبع وثمانين ومائة