মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

ধৈর্য ও এর প্রতি উৎসাহ প্রদান এবং ধৈর্য অবলম্বনকারীর জন্য আল্লাহ্ বিরাট পুরস্কার ও গুরুত্বপূর্ণ মর্যাদা তৈরি করে রেখেছেন

হাদীস নং: ৫১
ধৈর্য ও এর প্রতি উৎসাহ প্রদান এবং ধৈর্য অবলম্বনকারীর জন্য আল্লাহ্ বিরাট পুরস্কার ও গুরুত্বপূর্ণ মর্যাদা তৈরি করে রেখেছেন
পরিচ্ছেদ। সন্তানের মৃত্যুতে ধৈর্যধারণ করার পুরস্কারের প্রতি উৎসাহ প্রদান
৫১. 'আবদুল্লাহ 'ইবন মাসউদ (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যে কোন মুসলমানের তিনটি সন্তান মৃত্যুবরণ করে, যারা বয়োঃপ্রাপ্ত হয়নি। কিয়ামতের দিন তারা জাহান্নামের পর্দা (প্রতিবন্ধক) হিসাবে গণ্য হবে। তখন বলা হলো, হে আল্লাহর রাসূল (ﷺ)! তারা দু'জন হলে? তিনি বললেন, দু'জন হলেও। তখন আবু যর (রা) বললেন, হে আল্লাহর রাসূল (ﷺ)! দু'জন সন্তান আগাম পাঠালে? তিনি বললেন, দু'জন হলেও। বর্ণনাকারী বলেন, তখন উবাই ইবনে কা'ব আবু মনসুর কারীদের সরদার বললেন, যদি একজন আগাম পাঠানো হয়, অর্থাৎ একজনের মৃত্যু হলে? তখন তাকে বলা হলো, যদি একজনও মৃত্যুবরণ করে? রাসূল (ﷺ) বললেন, তবে সেটা যদি প্রথম আঘাতের সময় হয়ে থাকে।
كتاب الصبر والترغيب فيه وما أعده الله لصاحبه من الأجر العظيم والفضل الجسيم
باب الترغيب في الصبر على موت الأولاد وثواب ذلك
عن عبد الله بن مسعود قال قال رسول الله صلى الله عليه وسلم ما من مسلمين يموت لهما ثلاثة من الولد لم يبلغوا الخنث (3) إلا كانوا له حصنا حصينا من النار (4) فقيل يا رسول الله فان كانا اثنين؟ قال وان كانا اثنين فقال أبو ذر يا رسول الله لم أقدم إلا اثنين؟ قال وإن كانا اثنين قال فقال أبي بن كعب أبو المنذر سيد القراء لم أقدم إلا واحدا قال فقيل له وإن كان واحدا فقال إنما ذاك عند الصدمة الأولى
tahqiqতাহকীক:তাহকীক চলমান