মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

সংযম, দুনিয়ার প্রতি কম আকর্ষণ ও অল্পে তুষ্ট থাকা অধ্যায়

হাদীস নং: ১৪
সংযম, দুনিয়ার প্রতি কম আকর্ষণ ও অল্পে তুষ্ট থাকা অধ্যায়
পরিচ্ছেদ: নবী করীম (ﷺ) ও তাঁর সাথীগণ যে সব বিষয়ে দুনিয়ার প্রতি কম আকর্ষণ ও অল্পে তুষ্ট থাকতেন, সে বিষয় সম্পর্কে
১৪. 'আবদুল্লাহ ইবন 'আমির ইবন রাবী'য়া (রা) থেকে বর্ণিত। তিনি তার পিতা থেকে বর্ণনা করেন। তাঁর পিতা ছিলেন বদর যুদ্ধে অংশগ্রহণকারী একজন সাহাবী। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) আমাদেরকে কোন এক অভিযানে পাঠিয়েছিলেন। আমার পিতা বললেন, হে প্রিয় বৎস! আমাদের নিকট পুরানো খেজুর খাদ্য সম্ভার ছাড়া আর কিছুই নেই। এরপর তিনি তা মুষ্টি মুষ্টি করে বণ্টন করলেন, শেষ পর্যন্ত প্রতিদিন একজনকে একটি করে খেজুর দেয়া হলো। তখন আমি তাঁকে বললাম, হে পিতা। একটি খেজুর দিয়ে তোমাদের কি হতো? তিনি বললেন, হে বৎস। এমন কথা বলো না। এরপর আমরা একটি খেজুর পেতেও ব্যর্থ হলাম এবং তখন একটি খেজুর পাওয়ারও অভাব আমরা অনুভব করলাম।
كتاب الزهد والتقليل من الدنيا والرضا بالكفاف
باب الترغيب فيما كان عليه النبي صلى الله عليه وسلم وأصحابه من التقليل في الدنيا والرضا منها بالكفاف
عن عبد الله بن عامر بن ربيعة عن أبيه وكان بدريا قال لقد كان رسول الله صلى الله عليه وسلم يبعثنا في السرية يا بني مالنا زاد الا السلف من التمر فيقسمه قبضة قبضة حتى يصير إلى تمرة تمرة قال فقلت له يا أبت وما عسى أن تغني التمرة عنكم؟ قال لا تقل ذلك يا بني فبعد أن فقدناها فاختللنا اليها
tahqiqতাহকীক:তাহকীক চলমান