মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

সংযম, দুনিয়ার প্রতি কম আকর্ষণ ও অল্পে তুষ্ট থাকা অধ্যায়

হাদীস নং: ১৫
সংযম, দুনিয়ার প্রতি কম আকর্ষণ ও অল্পে তুষ্ট থাকা অধ্যায়
পরিচ্ছেদ: নবী করীম (ﷺ) ও তাঁর সাথীগণ যে সব বিষয়ে দুনিয়ার প্রতি কম আকর্ষণ ও অল্পে তুষ্ট থাকতেন, সে বিষয় সম্পর্কে
১৫. 'আবদুল্লাহ ইবন শাকীক (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি আবু হুরায়রা (রা)-এর সাথে মদীনায় এক বছর অবস্থান করেছিলাম। একদিন তিনি আমাকে বললেন, আমরা তখন 'আয়েশা (রা)-এর হুজরার নিকট উপস্থিত ছিলাম, তিনি আমাদেরকে দেখলেন তখন কালো ডোরা কাটা পোশাক ছাড়া আমাদের পরিধান কিছুই ছিল না। আমাদের কারও কারও দিনের পর দিন এমনভাবে কাটতো যে, খাওয়ার অভাবে মেরুদণ্ড সোজা করে দাঁড়াবার ক্ষমতা ছিল না। শেষ পর্যন্ত আমাদের কেউ কেউ পাথর পেটের নিচে দিয়ে তা কাপড় দিয়ে বেঁধে রাখতেন, যাতে মেরুদণ্ড সোঁজা করে দাঁড়ানো যায়। এরপর রাসূলুল্লাহ (ﷺ) একদিন আমাদের মাঝে কিছু খেজুর বণ্টন করলেন, তাতে আমরা প্রত্যেকে সাতটি করে খেজুর খেলাম। আর সেগুলো ছিল শুকনো খেজুর। এতে আমি খুশী নই যে, আমার জন্য এর স্থানে উত্তম খেজুরের ব্যবস্থা হোক। তিনি বলেন, আমি বললাম, কেন? তিনি বললেন, তাহলে তা চর্বন করা আমার জন্য কঠিন হতো।
كتاب الزهد والتقليل من الدنيا والرضا بالكفاف
باب الترغيب فيما كان عليه النبي صلى الله عليه وسلم وأصحابه من التقليل في الدنيا والرضا منها بالكفاف
عن عبد الله بن شقيق قال أقمت بالمدينة مع أبي هريرة سنة فقال لي ذات يوم ونحن عند حجرة عائشة رضي الله عنها لقد رأيتنا وما لنا ثياب إلا البرد (4) المتفتقة وإنا ليأتي على أحدنا الأيام ما يجد طعاما يقيم به صلبه حتى ان كان أحدنا ليأخذ الحجر فيشده على أخمص بطنه ثم يشده بثوبه ليقيم به صلبه فقسم رسول الله صلى الله عليه وسلم ذات يوم بيننا تمرا فأصاب كل انسان منا سبع تمرات فيهن خشفة (5) فما سرني ان لي مكانها تمرة جيدة قال قلت لم؟ قال تشد لي من مضغى
tahqiqতাহকীক:তাহকীক চলমান