মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

সংযম, দুনিয়ার প্রতি কম আকর্ষণ ও অল্পে তুষ্ট থাকা অধ্যায়

হাদীস নং: ১৩
সংযম, দুনিয়ার প্রতি কম আকর্ষণ ও অল্পে তুষ্ট থাকা অধ্যায়
পরিচ্ছেদ: নবী করীম (ﷺ) ও তাঁর সাথীগণ যে সব বিষয়ে দুনিয়ার প্রতি কম আকর্ষণ ও অল্পে তুষ্ট থাকতেন, সে বিষয় সম্পর্কে
১৩. উতবা ইবন আবদুস সুলামী (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট পরিধানের বস্ত্র চেয়েছিলাম। তিনি তখন ফুলওয়ালা দুইটি বস্ত্র আমাকে পরিধান করালেন। এরপর তিনি আমাকে জামা দুটি পরিধান করতে দেখলেন, আর আমিই সকল সাহাবীদের মধ্যে উত্তম বস্ত্র পরিধানকারী ছিলাম।
كتاب الزهد والتقليل من الدنيا والرضا بالكفاف
باب الترغيب فيما كان عليه النبي صلى الله عليه وسلم وأصحابه من التقليل في الدنيا والرضا منها بالكفاف
عن عتبة بن عبد السلمي قال استكسيت (10) رسول الله صلى الله عليه وعلى آله وصحبه وسلم فكساني خيشتين (11) فلقد رأيتني البسهما وأنا من أكسي أصحابي
tahqiqতাহকীক:তাহকীক চলমান