মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
সংযম, দুনিয়ার প্রতি কম আকর্ষণ ও অল্পে তুষ্ট থাকা অধ্যায়
হাদীস নং: ১২
সংযম, দুনিয়ার প্রতি কম আকর্ষণ ও অল্পে তুষ্ট থাকা অধ্যায়
পরিচ্ছেদ: নবী করীম (ﷺ) ও তাঁর সাথীগণ যে সব বিষয়ে দুনিয়ার প্রতি কম আকর্ষণ ও অল্পে তুষ্ট থাকতেন, সে বিষয় সম্পর্কে
১২. উছমান ইবনে 'আফফান (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, ঠাণ্ডা ও শীত নিবারণের জন্য একটি ঘর, শুকনো রুটি, সতর ঢাকার জন্য এক টুকরো কাপড় এবং পানি এর অতিরিক্ত কোন জিনিসে আদম সন্তানের কোন অধিকার নেই। (অর্থাৎ হালালভাবে এসব ব্যবহার করলে এ সম্পর্কে কোন প্রশ্ন করা হবে না)।
كتاب الزهد والتقليل من الدنيا والرضا بالكفاف
باب الترغيب فيما كان عليه النبي صلى الله عليه وسلم وأصحابه من التقليل في الدنيا والرضا منها بالكفاف
عن عثمان بن عفان أن رسول الله صلى الله عليه وسلم قال كل شيء سوي ظل بيت (6) وجلف الخبز وثوب يوارى عورته (7) والماء فما فضل عن هذا فليس لابن آدم فيهن حق