মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

উত্তম চরিত্র ও এ সম্পর্কিত বিষয় অধ্যায়

হাদীস নং: ১০৪
উত্তম চরিত্র ও এ সম্পর্কিত বিষয় অধ্যায়
পরিচ্ছেদ: অল্পে তুষ্টি ও সংযম অবলম্বনের প্রতি উৎসাহ প্রদান
১০৪. আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। নবী করিম (ﷺ) বলেছেন, তোমাদের কেউ যেন তার উপরের কোন সমৃদ্ধশালী ব্যক্তি অথবা তার চেহারা অথবা মালের প্রতি না তাকায়। বরং সে যেন তার নিচের ব্যাক্তির দিকে তাকায়।
অন্য বর্ণনায়, আবু হুরায়রা (রা) থেকে আরো বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, তোমরা পার্থিব ব্যাপারে তোমাদের চাইতে কম সমৃদ্ধশালী লোকদের প্রতি দৃষ্টি দেবে এবং তোমাদের চাইতে অধিক সমৃদ্ধশালী লোকদের প্রতি তাকাবে না। তা হলে তোমাদেরকে দেয়া আল্লাহর নিয়ামত তোমাদের নিকট তুচ্ছ মনে হবে না।
আবু মু'আবিয়ার বর্ণনায় ৬ শব্দটি অতিরিক্ত আছে।
كتاب الأخلاق الحسنة ما جاء فيها
باب الترغيب في القناعة والعفة
عن أبي هريرة يبلغ به النبي صلى الله عليه وسلم لا ينظر أحدكم إلى من فوقه في الخلق أو الخلق أو المال ولكن ينظر إلى من هو دونه (2) (وعنه من طريق ثان) (3) قال قال رسول الله صلى الله عليه وسلم انظروا إلى من أسفل منكم ولا تنظروا إلى من هو فوقكم فإنه أجدر (4) أن لا تزدروا نعمة الله قال أبو معاوية عليكم
tahqiqতাহকীক:তাহকীক চলমান