মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
উত্তম চরিত্র ও এ সম্পর্কিত বিষয় অধ্যায়
হাদীস নং: ১০৩
উত্তম চরিত্র ও এ সম্পর্কিত বিষয় অধ্যায়
পরিচ্ছেদ: আল্লাহর উপর নির্ভর করার প্রতি উৎসাহ প্রদান
১০৩. আসমা বিনতে আবু বকর (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, একদা রাসূলুল্লাহ (ﷺ) আমার পাশ দিয়ে যাচ্ছিলেন, তখন আমি একটি জিনিস গুণে গুণে এবং ওজন করে রাখছিলাম। তখন রাসূলুল্লাহ (ﷺ) বলেন, হে আসমা। গুণে গুণে রেখ না। তাহলে আল্লাহও তোমাকে গুণে গুণে দিবেন। আসমা (রা) বলেন, রাসূলুল্লাহ (ﷺ)-এর একথা শুনার পর আমার কাছ থেকে কোন জিনিস চলে গেলে বা আমার কাছে কোন কিছু আসলে, আমি তা গুণে রাখতাম না। এরপর যখনই আল্লাহ প্রদত্ত কোন রিযিক শেষ হয়ে যেতো তখনই আল্লাহ্ আমাকে এর বিপরীতে রিযিক দান করতেন।
كتاب الأخلاق الحسنة ما جاء فيها
باب الترغيب في التوكل
عن أسماء بنت أبي بكر رضي الله عنهما قالت مر بي رسول الله صلى الله عليه وسلم وأنا أحصي شيئا وأكيله قال يا أسماء لا تحصي فيحصى الله عليك (4) قالت فما أحصيت شيئا بعد قول رسول الله صلى الله عليه وسلم خرج من عندي ولا دخل علي وما نفذ عندي من رزق الله إلا أخلفه الله عز وجل