মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

উত্তম চরিত্র ও এ সম্পর্কিত বিষয় অধ্যায়

হাদীস নং: ১০৫
উত্তম চরিত্র ও এ সম্পর্কিত বিষয় অধ্যায়
পরিচ্ছেদ: অল্পে তুষ্টি ও সংযম অবলম্বনের প্রতি উৎসাহ প্রদান
১০৫, না'ফে (রা) বলেন, আমি সিরীয়া অথব্য মিশরে ব্যবসা করতাম। এরপর একবার ইরাকে মাল সরবরাহ করলাম তখন আমি উম্মুল মুমেনিন 'আইশা (রা) নিকট প্রবেশ করলাম। আমি তাঁকে বললাম, হে উম্মুল মু'মিনিন! আমি ইরাকে ব্যবসায় পণ্য সরবরাহ করেছিলাম। তিনি বললেন, তুমি সিরিয়া অথবা মিশরে যে ব্যবসা করেছিলে তাতে তোমার জন্য বরকত ছিল। আমি রাসূলুল্লাহ (ﷺ) কে বলতে শুনেছি। যদি তোমাদের কেউ কোন জিনিসে রিযিক প্রাপ্ত হয়, তবে সে যেন সে পন্থায় ব্যবসার নিয়ম পরিবর্তন না করে, তারপর আমি ইরাকে তার নিকট প্রবেশ করলাম এবং তাকে বললাম, যে উম্মুল মু'মেনিন! আল্লাহর শপথ, আমি মূল পুঁজি ফিরে পাইনি। (অর্থাৎ ইরাকের ব্যবসায় এমনভাবে সে ক্ষতিগ্রস্ত হয়েছে যে, মূল পুজিটাও সে হারিয়ে ফেলে। কারণ সে রাসূলের হাদীস ও উম্মুল মুমেনিনের পরামর্শের বিপরীত কাজ করেছে।) 'আইশা (রা) পুনরায় তার সামনে হাদীসটি উল্লেখ করেন, অথবা হাদীসই পূর্বেই তোমাকে শুনিয়েছি।
كتاب الأخلاق الحسنة ما جاء فيها
باب الترغيب في القناعة والعفة
عن نافع قال كنت اتجر إلى الشام أو إلى مصر قال فتجهزت إلى العراق فدخلت على عائشة أم المؤمنين رضي الله عنها فقلت يا أم المؤمنين اني قد تجهزت إلى العراق فقالت مالك ولمتجرك (7) اني سمعت رسول الله صلى الله عليه وسلم يقول اذا كان لأحدكم رزق في شيء فلا يدعه حتى يتغير له أو يتنكر له (8) فأتيت العراق ثم دخلت عليها فقلت يا أم المؤمنين والله ما رددت الرأس مال (9) فأعادت عليه الحديث أو قالت الحديث كما حدثتك
tahqiqতাহকীক:তাহকীক চলমান