মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

উত্তম চরিত্র ও এ সম্পর্কিত বিষয় অধ্যায়

হাদীস নং: ৯১
উত্তম চরিত্র ও এ সম্পর্কিত বিষয় অধ্যায়
পরিচ্ছেদ: নিয়ামত দাতার প্রতি শুকর ও ভাল কাজের প্রতিদানের প্রতি উৎসাহ প্রদান
৯১. 'আইশা (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (ﷺ) বলেন, যে ব্যক্তি কারও কাছ থেকে উত্তম আচরণ পায়, সে যেন সে পরিমাণ প্রতিদান তাকে দান করে, (অর্থাৎ হাদীয়া ও সালাম।) আর যে ব্যক্তি তার সামর্থ্য রাখে না, সে যেন তার প্রশংসা করে। কারণ, যে ব্যাক্তি প্রশংসা করলো, সে যেন তার কৃতজ্ঞতা প্রকাশ করলো। আর যে ব্যক্তি পাওয়া সত্ত্বেও অধিক পাওয়ার দাবী করে, সে যেন দুটি মিথ্যার কাপড় পরিধান করে আছে।
كتاب الأخلاق الحسنة ما جاء فيها
باب الترغيب في شكر المنعم والمكافأة على المعروف
عن عائشة رضي الله عنها أن رسول الله صلى الله عليه وسلم قال من أتى إليه (4) معروف فليكافئ به ومن لم يستطع فليذكره (5) فمن ذكره فقد شكره ومن تشبع بما لم ينل (6) فهو كلابس ثوبي زور
tahqiqতাহকীক:তাহকীক চলমান