মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
উত্তম চরিত্র ও এ সম্পর্কিত বিষয় অধ্যায়
হাদীস নং: ৯২
উত্তম চরিত্র ও এ সম্পর্কিত বিষয় অধ্যায়
পরিচ্ছেদ: নিয়ামত দাতার প্রতি শুকর ও ভাল কাজের প্রতিদানের প্রতি উৎসাহ প্রদান
৯২. আবু উমামা (রা) থেকে বর্ণিত। একদা রাসূলুল্লাহ (ﷺ) প্রচন্ড গরমে পায়ে হেঁটে চলছিলেন, এমন সময় তার জুতার ফিতা ছিঁড়ে যায়। তখন এক ব্যক্তি ফিতা নিয়ে তার জুতায় বেঁধে দেয়। তখন রাসূলুল্লাহ (ﷺ) বললেন, যদি জানতে, তুমি কি বহন করে নিয়ে আসছ, তাহলে তোমাকে বহন করতে দেয়া হতো না, অর্থাৎ কেউ যদি রাসূলের (ﷺ) কোন কাজ করে দিত তিনি তার বিনিময় দিতে চেষ্টা করতেন। যদি না দিতে পারতেন, তাহলে তিনি কষ্ট পেতেন। এটা ছিল রাসূলের বিনয়ের দৃষ্টান্ত।
كتاب الأخلاق الحسنة ما جاء فيها
باب الترغيب في شكر المنعم والمكافأة على المعروف
عن أبي أمامة أن رسول الله صلى الله عليه وسلم بينما هو يمشي في شدة حر انقطع شسع (2) نعله فجاءه رجل بشسع فوضعه في نعله فقال رسول الله صلى الله عليه وسلم لو تعلم ما حملت عليه رسول الله صلى الله عليه وسلم (3) لم تفعل ما حملت عليه رسول الله صلى الله عليه وسلم