মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

উত্তম চরিত্র ও এ সম্পর্কিত বিষয় অধ্যায়

হাদীস নং: ৯০
উত্তম চরিত্র ও এ সম্পর্কিত বিষয় অধ্যায়
পরিচ্ছেদ: নিয়ামত দাতার প্রতি শুকর ও ভাল কাজের প্রতিদানের প্রতি উৎসাহ প্রদান
৯০. নু'মান ইবন বশীর (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) এই কাঠের উপর অথবা এই মিম্বরের উপর দাঁড়িয়ে বলেন, যে ব্যক্তি সামান্য কৃতজ্ঞতা প্রকাশ করে না, সে অধিক কৃতজ্ঞতাও প্রকাশ করে না, আর যে ব্যক্তি মানুষের প্রতি কৃতজ্ঞ নয়, সে আল্লাহর প্রতিও কৃতজ্ঞ নয়। বস্তুত আল্লাহর নিয়ামত সম্পর্কে অলোচনা করাই হলো আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করা। আর আলোচনা না করার অর্থ কৃতজ্ঞতা প্রকাশ না করা। জামাতবদ্ধ জীবনের উপর আল্লাহর রহমত। জামায়াত থেকে বিচ্ছিন্ন থাকা শাস্তি।
বর্ণনা কারী বলেন, অতঃপর আবু উমামা আল-বাহেলী عليكم بالسواد الأعظم তোমাদের কর্তব্য হলো নবীর পথ অনুসরণ করা। এক ব্যাক্তি তাকে প্রশ্ন করলো, "আস-সাওয়াদুল আজম" অর্থ কি? তখন আবু উমামা (রা) সুরা নূরের এই আয়াত তেলাওয়াত করেন, فَاِنۡ تَوَلَّوۡا فَاِنَّمَا عَلَیۡہِ مَا حُمِّلَ وَعَلَیۡکُمۡ مَّا حُمِّلۡتُمۡ আর তোমরা যদি মুখ ফিরিয়ে নাও তবে তাঁর উপর ন্যস্ত দায়িত্বের জন্যে সে দায়ী এবং তোমাদের উপর ন্যস্ত দায়িত্বের জন্য তোমরা দায়ী। (সূরা নূর। ৫৪)
كتاب الأخلاق الحسنة ما جاء فيها
باب الترغيب في شكر المنعم والمكافأة على المعروف
عن النعمان بن بشير قال قال النبي صلى الله عليه وسلم على هذه الأعواد أو على هذا المنبر من لم يشكر القليل لم يشكر الكثير ومن لم يشكر الناس لم يشكر الله التحدث بنعمة الله شكر وتركها كفر والجماعة رحمة والفرقة عذاب قال فقال أبو أمامة الباهلي عليكم بالسواد الأعظم (2) قال فقال رجل ما السواد الأعظم فقال أبو أمامة هذه الآية في سورة النور (فإن تولوا فإنما عليه ما حمل وعليكم ما حملتم)
tahqiqতাহকীক:তাহকীক চলমান