মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
উত্তম চরিত্র ও এ সম্পর্কিত বিষয় অধ্যায়
হাদীস নং: ৬৪
উত্তম চরিত্র ও এ সম্পর্কিত বিষয় অধ্যায়
পরিচ্ছেদ: আল্লাহর সৃষ্টির প্রতি দয়া করা এবং এ কাজের বিনিময়ে ছাওয়াবের উৎসাহ প্রদান। আর যে দয়া করে না, তার শাস্তি বিষয় সম্পর্কে
৬৪. আবূ হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি সাদেক আল-মাসদুক আবুল কাসিম (ﷺ) কে বলতে শুনেছি, কেবল হৃদয়হীন, নিষ্ঠুর ও দুর্ভাগা ব্যক্তির উপর থেকেই রহমত ছিনিয়ে নেয়া হয়।
كتاب الأخلاق الحسنة ما جاء فيها
باب الترغيب في الرحمة بخلق الله تعالى وثواب فاعلها ووعيد من لم يرحم
عن أبي هريرة قال سمعت الصادق المصدوق أبا القاسم صاحب الحجرة صلى الله عليه وسلم يقول لا تنزع الرحمة إلا من شقى
হাদীসের ব্যাখ্যা:
পাষাণ হৃদয়ে ঈমান স্থান পায় না। ঈমানদার ব্যক্তি নরম, ভদ্র ও দয়ালু। পক্ষান্তরে আল্লাহর ভয়হীন অন্তর কঠিন ও নির্মম। কোন ব্যক্তি পাষাণ ও নির্মম হওয়ার অর্থ হলো সে দুনিয়া ও আখিরাতে আল্লাহর রহমত থেকে বঞ্চিত। এরূপ লোক চূড়ান্ত পর্যায়ের দুর্ভাগ্যবান। যে ব্যক্তি আল্লাহর রহমত লাভের প্রত্যাশী, সে কখনো অন্যের প্রতি নির্মম ও নির্দয় হতে পারে না।
আল্লাহর রাসূল ﷺ দুর্ভাগ্যবান ব্যক্তির যে সংজ্ঞা দিয়েছেন তার দ্বারা প্রত্যেক মানুষ তার নিজের অবস্থা যাচাই করে দেখতে পারে। প্রত্যেক বুদ্ধিমান নিজের দোষ নিজে স্বীকার করে এবং তা দূর করার চেষ্টা করে। শুধু নির্বোধ মানুষই নিজের দোষ স্বীকার করে না এবং সংশোধন হওয়ার চেষ্টা করে না।

ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)