মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
উত্তম চরিত্র ও এ সম্পর্কিত বিষয় অধ্যায়
হাদীস নং: ৬৩
উত্তম চরিত্র ও এ সম্পর্কিত বিষয় অধ্যায়
পরিচ্ছেদ: আল্লাহর সৃষ্টির প্রতি দয়া করা এবং এ কাজের বিনিময়ে ছাওয়াবের উৎসাহ প্রদান। আর যে দয়া করে না, তার শাস্তি বিষয় সম্পর্কে
৬৩. 'আবদুল্লাহ ইবন 'উমর ইবনুল 'আস (রা) থেকে বর্ণিত। তিনি নবী করিম (ﷺ)-কে মিম্বরে দাঁড়িয়ে বলতে শুনেছেন, তোমরা সৃষ্টির প্রতি দয়া কর, তোমাদের প্রতিও দয়া করা হবে। তোমরা মানুষকে ক্ষমা কর, আল্লাহ্ তোমাদেরকে ক্ষমা করবেন। আর ঐ সমস্ত লোকদের জন্য ধ্বংস, যারা কথা শুনে, কিন্তু সে অনুযায়ী আমল বা কাজ করে না। আর আমলহীনদের জন্য ধ্বংস, তারা জেনেও কাজটি করতে ভারী বোঝা মনে করে।
كتاب الأخلاق الحسنة ما جاء فيها
باب الترغيب في الرحمة بخلق الله تعالى وثواب فاعلها ووعيد من لم يرحم
عن عبد الله بن عمرو بن العاص أنه سمع النبي صلى الله عليه وسلم على منبره يقول ارحموا ترحموا واغفروا يغفرالله لكم ويل لأقماع (4) القول ويل للمصرين الذين يصرون على ما فعلو وهم يعلمون