মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

উত্তম চরিত্র ও এ সম্পর্কিত বিষয় অধ্যায়

হাদীস নং: ৬২
উত্তম চরিত্র ও এ সম্পর্কিত বিষয় অধ্যায়
পরিচ্ছেদ: আল্লাহর সৃষ্টির প্রতি দয়া করা এবং এ কাজের বিনিময়ে ছাওয়াবের উৎসাহ প্রদান। আর যে দয়া করে না, তার শাস্তি বিষয় সম্পর্কে
৬২. আবু ইসহাক (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, জারীর ইবন আবদুল্লাহর নেতৃত্বে একদল লোককে আরমানীয়া (রোম) দেশে পাঠানো হয়েছিল। সেখানে তারা দুর্ভিক্ষ ও ক্ষুধায় আক্রান্ত হন। বর্ণনাকারী বলেন, তখন জারীর মু'য়াবিয়ার নিকট চিঠিতে জানালেন যে, আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছি। যে ব্যক্তি মানুষের প্রতি দয়া করে না, আল্লাহও তার প্রতি দয়া করেন না। বর্ণনাকারী বলেন, এ হাদীস শুনে মু'য়াবিয়া (রা) তার নিকট লোক পাঠালেন, সে এসে জারীর (রা)-কে প্রশ্ন করলো, তুমি কি এ হাদীস রাসূলুল্লাহ (ﷺ)-এর কাছ থেকে শুনেছ? জারীর (রা) বললেন, হ্যাঁ। বর্ণনাকারী বলেন, তখন তিনি তাদেরকে দেশে ফিরে যাওয়ার নির্দেশ দিলেন এবং তাদের পোশাক- পরিচ্ছদ ও ভরণ-পোষণের খরচ দিলেন। আবূ ইসহাক বলেন, সে সৈন্যবাহিনীর সাথে আমার পিতাও ছিলেন। তিনি মু'য়াবিয়ার দেয়া পোশাকের একটি 'পশমের বস্ত্র' সাথে নিয়ে আসলেন।
كتاب الأخلاق الحسنة ما جاء فيها
باب الترغيب في الرحمة بخلق الله تعالى وثواب فاعلها ووعيد من لم يرحم
عن ابي اسحاق قال كان جرير ابن عبد الله البجلى في بعث بأرمينية (1) قال فأصابتهم مخمصة أو مجاعة قال فكتب جرير إلى معاوية اني سمعت رسول الله صلى الله عليه وسلم يقول من لم يرحم الناس لا يرحمه الله عز وجل قال فأرسل اليه فأتاه فقال انت سمعته من رسول الله صلى الله عليه وسلم؟ قال نعم قال فأففلهم (2) ومتعهم قال ابو اسحاق وكان أبي في ذلك الجيش فجا بقطيفة مما متعه معاوية
tahqiqতাহকীক:তাহকীক চলমান