মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

উত্তম চরিত্র ও এ সম্পর্কিত বিষয় অধ্যায়

হাদীস নং: ৪৯
উত্তম চরিত্র ও এ সম্পর্কিত বিষয় অধ্যায়
পরিচ্ছেদ: জীব জন্তুর সাথে কোমল ব্যবহার প্রসঙ্গে
৪৯. 'আয়েশা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, একদা রাসুলুল্লাহ (সা) মরুভূমিতে অবস্থানরত সদকার উটের দিকে বের হলেন, তখন তিনি আমাকে ছাড়া অন্য সব স্ত্রীকে একটি করে উট দান করলেন। আমি বললাম, যে আল্লাহর রাসুল (ﷺ)। আপনি আমাকে ছাড়া অন্যদেরকে একটি করে উট দান করলেন? তখন তিনি আমাকেও শক্তিশালী একটি উট দিলেন, যার উপর আরোহণ করা ছিল কঠিন। অন্য বর্ণনায়। আমি তাকে প্রহার করতে থাকলাম, তখন রাসূল (ﷺ) বললেন, হে 'আয়েশা। তুমি তার সাথে নরম ব্যবহার কর। যাতে কোমলতা থাকে, সেটাই সৌন্দর্যমণ্ডিত হয়। আর যে জিনিসে কোমলতা থাকে না, সেটা কলুষিত হয়।।
كتاب الأخلاق الحسنة ما جاء فيها
باب الترغيب في الرفق بالحيوان
عن عائشة رضي الله عنها قالت خرج رسول الله صلى الله عليه وسلم إلى البادية إلى ابل الصدقة فأعطى نساءه بعيرا غيرى فقلت يا رسول الله اعطيتهن بعيرا بعيرا غيرى فأعطاني بعيرا آدد (4) صعبا لم يركب عليه (وفي رواية أخرى فجعلت اضر به) فقال يا عائشة ارفقي به فإن الرفق لا يخالط شيئا إلا زانه ولا يفارق شيئا إلا شانه
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ - হাদীস নং ৪৯ | মুসলিম বাংলা