মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
উত্তম চরিত্র ও এ সম্পর্কিত বিষয় অধ্যায়
হাদীস নং: ৪৮
উত্তম চরিত্র ও এ সম্পর্কিত বিষয় অধ্যায়
পরিচ্ছেদ: জীব জন্তুর সাথে কোমল ব্যবহার প্রসঙ্গে
৪৮. দিরার ইবনে আযওয়ার (র) থেকে বর্ণিত। তিনি বলেন, একদা আমরা রাসূলুল্লাহ (ﷺ)-এর জন্য দুধ ওয়ালা একটি উটনি হাদীয়া হিসাবে পাঠিয়ে ছিলাম, (অন্য বর্ণনায়, আমার পরিবার রাসূলের জন্য দুধ ওয়ালা একটি উট পাঠিয়ে ছিল, তখন রাসূলুল্লাহ (ﷺ) আমাকে সেটি দোহন করার আদেশ দেন। তিনি বলেন, আমি যখন দোহন করলাম, এরপর যখন আমি চাপ প্রয়োগ করে উহাকে দোহন করার চেষ্টা করলাম। তখন তিনি বললেন, অমন করে দোহন করো না, বরং স্তনের উপরিভাগে যে দুধ রয়েছে, তা রেখে দাও।
তার দ্বিতীয় বর্ণনায় তিনি বলেন, নবী করিম (ﷺ) তার পাশ দিয়ে অতিক্রম করেছিলেন, তখন তিনি দুধ দোহন করেছিলেন, তখন রাসূলুল্লাহ (ﷺ) বললেন, স্তনের উপরিভাগে যে দুধ রয়েছে, তা রেখে দাও।
তার দ্বিতীয় বর্ণনায় তিনি বলেন, নবী করিম (ﷺ) তার পাশ দিয়ে অতিক্রম করেছিলেন, তখন তিনি দুধ দোহন করেছিলেন, তখন রাসূলুল্লাহ (ﷺ) বললেন, স্তনের উপরিভাগে যে দুধ রয়েছে, তা রেখে দাও।
كتاب الأخلاق الحسنة ما جاء فيها
باب الترغيب في الرفق بالحيوان
عن ضرار بن الأزور قال اهدينا لرسول الله لقحة (11) (وفي رواية بعثني أهلي بلقوح إلى النبي صلى الله عليه وسلم فأمرني أن أحلها) قال فحلبها قال فلما أخذت لأجهدها قال لا تفعل دع داعى اللبن (1) (وعنه من طريق ثان) (2) أن النبي صلى الله عليه وسلم مر به وهو يحلب فقال دع داعى اللبن