মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

উত্তম চরিত্র ও এ সম্পর্কিত বিষয় অধ্যায়

হাদীস নং: ৪৭
উত্তম চরিত্র ও এ সম্পর্কিত বিষয় অধ্যায়
পরিচ্ছেদ: জীব জন্তুর সাথে কোমল ব্যবহার প্রসঙ্গে
৪৭. সাওয়াদা ইবনে রবী (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, একবার আমি রাসূলুল্লাহ (ﷺ)-এর কাছে আসলাম এবং তাঁর কাছে কিছু চাইলাম। তখন তিনি আমাকে পাঁচ ও নয় বছরের মাঝামাঝি বয়সের একটি উট দান করার নির্দেশ দিলেন। এরপর বললেন, তুমি যখন বাড়ী ফিরে যাবে, তখন তাদের কাছে গিয়ে বসন্তকালে জন্মগ্রহণকারী উটগুলোর দুধের যত্ন নেবে; (অর্থাৎ তাদের মায়ের স্তনে রক্ষিত দুধের অনুসন্ধান করবে না) তারপর তাদের ক্ষুরগুলো কাটার ব্যবস্থা করবে। আর তোমরা তোমাদের জন্তুগুলোর দুধ এমনভাবে দোহন করবে না, যাতে দুধের পরে রক্ত বের হয়।
كتاب الأخلاق الحسنة ما جاء فيها
باب الترغيب في الرفق بالحيوان
عن سوادة بن الربيع قال أتيت النبي صلى الله عليه وسلم فسألته فأمر لي بذود (7) ثم قال إذا رجعت إلى بيتك فمرهم فليحسنوا غذاء رباعهم (8) ومرهم فليقلموا أظفارهم ولا يعبطوا (9) بها ضروع مواشيهم إذا حلبوا
tahqiqতাহকীক:তাহকীক চলমান