মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

উত্তম চরিত্র ও এ সম্পর্কিত বিষয় অধ্যায়

হাদীস নং: ৪৬
উত্তম চরিত্র ও এ সম্পর্কিত বিষয় অধ্যায়
পরিচ্ছেদ: জীব জন্তুর সাথে কোমল ব্যবহার প্রসঙ্গে
৪৬. সাহল ইবনে মু'আয (রা) তাঁর পিতা থেকে বর্ণনা করেন, তার পিতা রাসূলুল্লাহ (ﷺ) থেকে বর্ণনা করেন যে, একদা তিনি একটি কাওমের নিকট দিয়ে অতিক্রম করছিলেন, তখন তারা তাদের গৃহপালিত পশু ও তাদের বাহনের উপর বসা ছিল। তিনি তাদের বললেন, তোমরা তোমাদের পশুগুলোতে তারা সুস্থ থাকা অবস্থায় আরোহণ করবে (অর্থাৎ পরিশ্রান্ত ও ক্লান্ত অবস্থায় তাদের পিঠে আরোহণ করবে না) এবং আরোহণের প্রয়োজন না থাকলে তাদেরকে মুক্তভাবে ছেড়ে দাও। আর বাজারে ও রাস্তায় তাদের পিঠের উপর বসে পরস্পর গাল-গল্প করবে না। কারণ, কোন কোন জীবজন্তু আল্লাহর নিকট তার আরোহীর চেয়ে উত্তম হয়ে থাকে এবাং সে অধিকাংশ সময় আল্লাহর যিকির করে।
كتاب الأخلاق الحسنة ما جاء فيها
باب الترغيب في الرفق بالحيوان
عن سهل بن معاذ عن ابيه عن رسول الله صلى الله عليه وسلم أنه مر على قوم وهم وقوف على دواب ورواحل فقال لهم اركبوها سالمة (3) ودعوها سالمة (4) ولا تتخذوها كراسي لأحاديثكم في الطرق والأسواق (5) فرب مركوبة خير من راكبها وأكثر ذكر الله تبارك وتعالى منه
tahqiqতাহকীক:তাহকীক চলমান