মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
সদ্ব্যবহার ও সুসম্পর্ক স্থাপন অধ্যায়
হাদীস নং: ১৩৪
সদ্ব্যবহার ও সুসম্পর্ক স্থাপন অধ্যায়
পরিচ্ছেদ: মুসলমানদের দোষ-ত্রুটি গোপন রাখা এবং তা প্রকাশ না করার উৎসাহ প্রদান
১৩৪. মনীব তার চাচা থেকে বর্ণনা করেন। তিনি বলেন, রাসূলের একজন সাথী আবু আইয়ূব আনসারী রাসূলের অপর একজন সাথী 'উকবা ইবনে আমের এর কাছে রাসুলের একটি হাদীস বর্ণনার সংবাদ পেলেন। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যে ব্যক্তি দুনিয়াতে তার মুসলিম ভাইয়ের দোষ-ত্রুটি গোপন রাখবে, আল্লাহ্ কিয়ামতের দিন তার দোষত্রুটি গোপন রাখবেন, তিনি অর্থাৎ আবু আইয়ুব আনসারী (রা) মিশরে তার অর্থাৎ উকবা ইবন আমিরের নিকট যাত্রা করলেন তিনি তাকে এ হাদীস সম্পর্কে জিজ্ঞেস করলেন। তখন 'উকবা ইবন আমির বললেন, হাঁ, আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছি, তিনি বলেছেন, যে ব্যক্তি দুনিয়াতে কোন মুসলমান ভাইয়ের দোষ-ত্রুটি গোপন রাখবে, আল্লাহ্ কিয়ামতের দিন তার দোষত্রুটি গোপন রাখবেন, বর্ণনাকারী বলেন, তখন আবু আইয়ুব আনসারী (রা) বলেন, আমিও রাসূলুল্লাহ (ﷺ) থেকে এ হাদীস শুনেছি।
كتاب البر والصلة
باب الترغيب في ستر عورات المسلمين وعد اشاعتها
عن منيب عن عمه قال بلغ رجلا (2) من أصحاب النبي صلى الله عليه وسلم عن رجل من أصحاب النبي صلى الله عليه وسلم أنه يحدث عن النبي صلى الله عليه وسلم أنه قال من ستر أخاه المسلم في الدنيا ستره الله يوم القيامة فرحل إليه وهو بمصر فسأله هذا الحديث قال نعم سمعت رسول الله صلى الله عليه وسلم يقول من ستر أخاه المسلم في الدنيا ستره الله يوم القيامة فقال وأنا قد سمعته من رسول الله صلى الله عليه وسلم (قر)