মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

সদ্ব্যবহার ও সুসম্পর্ক স্থাপন অধ্যায়

হাদীস নং: ১৩৩
সদ্ব্যবহার ও সুসম্পর্ক স্থাপন অধ্যায়
পরিচ্ছেদ: মুসলমানদের দোষ-ত্রুটি গোপন রাখা এবং তা প্রকাশ না করার উৎসাহ প্রদান
১৩৩. মুহাম্মদ বকর হাদীস বর্ণনা করে বলেন, ইবনে জুরাইজ বলেন, আবু আইয়ুব আনসারী (রা) বাহনে করে মিশরে 'উকবা ইবন 'আমির (রা)-এর নিকট গমন করেন, এরপর তিনি তাকে বলেন, আমি তোমাকে এমন একটি প্রশ্ন করব, তুমি আর আমি ছাড়া রাসূলের (ﷺ) পাশে তখন কেউ উপস্থিত ছিল না। মুমিন ব্যক্তির দোষ-ত্রুটি গোপন রাখার বিষয়ে তুমি রাসূলের (ﷺ) নিকট হতে কি শুনেছ? তিনি বললেন, আমি রাসূলুল্লাহ (ﷺ) বলতে শুনেছি যে ব্যক্তি দুনিয়াতে কোন মুমিনের দোষত্রুটি গোপন রাখবে, আল্লাহ কিয়ামতের দিন তার দোষত্রুটি গোপন রাখবেন। এরপর আবু আইয়ুব আনসারী (রা) মদীনাতে ফিরে এসে বাহন থেকে অবতরণ না করেই এ হাদীসটি বর্ণনা করেন।
كتاب البر والصلة
باب الترغيب في ستر عورات المسلمين وعد اشاعتها
حدثنا محمد بكر قال قال ابن جريج ركب أبو أيوب الانصار إلى عقبة بن عامر إلى مصر فقال إني سائلك عن أمر لم يبق ممن حضره مع رسول الله صلى الله عليه وسلم إلا أنا وأنت كيف سمعت رسول الله صلى الله عليه وسلم يقول في ستر المؤمن؟ فقال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول من ستر مؤمنا في الدناي على عورة ستره الله عز وجل يوم القيامة فرجع إلى المدينة فما حل رحله يحدث بهذا الحديث
tahqiqতাহকীক:তাহকীক চলমান